লোড হচ্ছে...
১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি বাহিনীর প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের সাথে ব্যাংকের আর্থিক সংযোগ আরো সুদৃঢ় করার কার্যক্রম পরিচালিত হবে।
৬ ঘণ্টা ২৫ মিনিট আগে

খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বাঁশের সাঁকো নির্মাণে প্রায় চার হাজার গ্রামবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এ সাঁকোর মাধ্যমে নদী পারাপারের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করছেন। উপজেলা আনসার ভিডিপির দিকনির্দেশনায় বেতছড়ি দুই নম্বর হিল ভিডিপি প্লাটুনের উদ্যোগে এ সাঁকো নির্মাণ করা হয়।
৩ দিন আগে

সাক্ষাৎকারে সদস্যদের কারিগরি জ্ঞান, শৃঙ্খলাবোধ, কর্মনিষ্ঠা, ভাষাগত দক্ষতা ও আচরণে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। তাদের যোগ্যতা ও প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে নিজ প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেন তারা।
১১ দিন আগে

‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বাহিনীকে আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা এবং সদস্য কল্যাণ কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে।’
১২ দিন আগে

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সদর দফতর, রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের উপস্থিতিতে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে এ কর্মসূচি পালন করা হয়। একই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।
১২ দিন আগে

প্রান্তিক শক্তি লিমিটেডের রিক্রুটিং লাইসেন্স প্রাপ্তি এবং নতুন প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানের জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আরো বিস্তৃত হয়েছে।
২১ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণ্ডপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী সেকশন কমান্ডার মো: শাহাদাত হোসেন, ভিডিপি সদস্য ও পুলিশ যৌথভাবে রাব্বি নামের ওই যুবককে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কালো রঙের একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক ও আশঙ্কার সৃষ্টি হয়েছে।
১৯ অক্টোবর, ২০২৬

‘এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে’ বলে জানিয়েছেন আনসার-ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১৫ অক্টোবর, ২০২৬

বাহিনী সূত্রে জানা গেছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
১৫ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
১ অক্টোবর, ২০২৬

ছয় শতাধিক তালগাছসহ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে আনসার ও ভিডিপি।
২৭ সেপ্টেম্বর, ২০২৬


