আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), বৃক্ষরোপণ 
ছয় শতাধিক তালগাছ রোপণ করেছে আনসার ও ভিডিপি। নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৬১৫টি তালগাছসহ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বিশ্বরোড চত্বর, পোস্ট অফিস সংলগ্ন সড়ক, উপজেলা পরিষদ পুকুরপাড়সহ উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও মাহমুদুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের টিআই নুরুজ্জামান টিপু, মহিলা টিআই মাম্পি চক্রবর্তী, বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডাররা।

ইউএনও মাহমুদুল বলেন, ‘সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।’