লোড হচ্ছে...
কুষ্টিয়ার দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা ও তদন্ত কমিটি। এ ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
১ দিন আগে

রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দেশে চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে দেশের গণতন্ত্রকামী মানুষ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
২ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম বৃহস্পতিবার ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা।
২ দিন আগে

ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আর ফিরবে না; এআই অপপ্রচার রুখে দেওয়াসহ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা ও উন্নয়নকাজ এগিয়ে চলছে।
২ দিন আগে

চট্টগ্রামের পটিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
৪ দিন আগে

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছেড়ায় তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। কোনো সংবাদে আপত্তি থাকলে আইনি পথ বা শালীনভাবে ক্ষোভ প্রকাশের আহ্বান জানান তারা।
১৩ দিন আগে

ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
১৫ দিন আগে

ঠাকুরগাঁও উপনির্বাচনে ৬২ কেন্দ্রের ফলাফলে বিএনপির মির্জা ফয়সল আমীন ৭৩, ০৮০ ভোট পেয়ে জামায়াতের দেলাওয়ার হোসেনের চেয়ে এগিয়ে আছেন।
১৬ দিন আগে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে অর্থ বিতরণ, প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। সংবাদ সম্মেলনে তদন্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।
১৭ দিন আগে

২০০৬ সালের ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে ঢাবি ছাত্রশিবির দোয়া মাহফিল আয়োজন করে। এতে বক্তারা অভিযোগ করেন, ওই দিনই আওয়ামী লীগ দেশে ফ্যাসিজমের সূচনা করেছিল এবং বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছিল।
১৭ দিন আগে

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মানিক পশারীর মৃত্যুর পর তার দাফন নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো সাক্ষাৎকারে মানিক পশারীর ছোট ভাই চাঁন মিয়া পশারীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
১৮ দিন আগে

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ‘বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। ফাসিবাদের কবর হয়েছে বাংলার মাটিতে। বর্তমান সরকার এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। এখনই সরকারের পতনের দাবি উঠতে শুরু করেছে।’
২১ দিন আগে


