লোড হচ্ছে...
বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। এমন পর্যায়ে ঝুঁকি নিয়ে সার্ভিস ট্রলারে ফিরছেন পর্যটকরা।
৯ ঘণ্টা ২০ মিনিট আগে

টানা কয়েক দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে নির্ধারিত সময়ে দ্বীপ ছাড়তে না পেরে বিপাকে পড়েন পর্যটকরা। অনেকের কর্মস্থলে যোগদান, শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও ব্যক্তিগত জরুরি কাজ থাকায় দ্রুত বাড়ি ফেরার তাগিদ তৈরি হয়।
১ দিন আগে

আবহাওয়াবিদদের মতে, অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকে। এ সময় সাগরে পর্যাপ্ত জলীয়বাষ্প ও গভীর উষ্ণ পানি থাকায় ঘূর্ণিঝড় শক্তি পায়। যে কারণে এই দুই মাসে বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবণতা বেশি থাকে।
১ দিন আগে

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। প্রবালদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এখন অনেক পর্যটকের কাছে দ্বীপ থেকে নিরাপদে বাড়ি ফেরাটাই সবচেয়ে বড় প্রত্যাশা।
১ দিন আগে

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটকা পড়া ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী গুরুতর হাঁটুর আঘাতে ভুগছেন।
২ দিন আগে

কোথাও আকাশ মেঘাচ্ছন্ন আবার কোথাও বাতাসের তীব্রতা বাড়ছে। আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকার নদী ও সাগর উত্তাল রয়েছে।
৩ দিন আগে

পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
৫ দিন আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
৫ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি ১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
৬ দিন আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।
৭ দিন আগে

সব মিলিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে আপাতত দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আগামী দুই দিন বৃষ্টিহীন ও প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
৮ দিন আগে

১৯৭০ সালের এই দিনে সংঘটিত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ভোলার চরফ্যাশনসহ দেশের দক্ষিণ উপকূল।
১০ দিন আগে

সফরটি বেশ ভালো হয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম জাপান সফর। তাই সফর নিয়ে আমাদের প্রত্যাশা খুব বেশি হওয়ার কথা নয়। জাপানে শীর্ষ পর্যায়ের সফর হওয়াটাই একটি বড় সাফল্য। পাশাপাশি বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয়েছে। সফর নিয়ে যা কিছু প্রত্যাশা ছিল, তা অর্জন করা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার আলোচনা ভবিষ্যতে দ্বিপীয় সম্পর্ক ও সহযোগিতা আরো বাড়াতে কাজে লাগবে বলে তার দৃঢ় বিশ্বাস।
২৩ দিন আগে

জেলেরা শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন জাল মেরামতে। ঘাটে নোঙর করা অর্ধশতাধিক ট্রলার। এসব ট্রলারে জেলেরা কেউ জাল তুলছেন, কেউ কেউ তুলছেন খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল।
২৪ দিন আগে

বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপতলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো এলাকায় স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
২৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.০° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
২৭ দিন আগে

বিডব্লিউওটি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিশালী হতে পারে। এর গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
২৯ দিন আগে

সংস্থাটি জানায়, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৯ অক্টোবর, ২০২৬

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৩ অক্টোবর, ২০২৬


