লোড হচ্ছে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটে হট কমিশনিংয়ের প্রথম উপধাপ ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হয়েছে। এ পর্যায়ে মূলত প্রাথমিকভাবে পারমাণবিক জ্বালানি লোডিং এবং চুল্লির সাবক্রিটিক্যাল অবস্থা যাচাইয়ের কাজ করা হয়।
১ দিন আগে

গত ৩০ সেপ্টেম্বর ভালভটির তৃতীয় দফার পরীক্ষা সম্পন্ন হয়। পরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে ১১ অক্টোবর চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়।
৩ দিন আগে

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকালে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
৩ দিন আগে

আলোচনার জন্য ইউরোপের পক্ষ থেকে কোনো নতুন প্রস্তাব পাওয়া যায়নি— কেবল একটি রাজনৈতিক বিবৃতি ছাড়া। তিনি সঙ্ঘাতের সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অবস্থানেরও কঠোর সমালোচনা করেন।
৪ দিন আগে

এতে বায়েরা, বায়েক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) নবীন বিজ্ঞানী ও প্রকৌশলীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এ ছাড়া সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১২ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ‘ব্যবহার করবেন না’।
১৪ দিন আগে

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
১৭ দিন আগে

রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি। এতে আধুনিক নিরাপত্তাব্যবস্থা সংযুক্ত রয়েছে।
১৯ দিন আগে

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দুই হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।
২১ দিন আগে

প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমনের সেফটি ভালভের (পিওআরভি/পিওএসভি) জটিলতার কারণে এতদিন অনুমোদনটি আটকে ছিল। রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে বিভিন্ন কৌশলে সমস্যাটির সমাধান করে। পরে বিভিন্ন পরীক্ষায় সেফটি ভালভটি সফলভাবে উত্তীর্ণ হয়। এর ফলে আগামী ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।
২২ দিন আগে

নিষেধাজ্ঞা, হুমকি ও হামলার মধ্যেও ইরানের পারমাণবিক শিল্প এগিয়ে চলছে : ইরান
২২ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে নিউইয়র্কে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে। পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
২২ দিন আগে

ইরানে পারমাণবিক পর্যবেক্ষকদের ফেরা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি
২৬ দিন আগে

শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী বহরটি।
২৭ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে ফের হামলার সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন হামলা হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে চান না।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যস্থতাকারীরা এ উদ্যোগকে তেহরানের পরমাণু কর্মসূচিতে ছাড় আদায়ের কঠিন চেষ্টা হিসেবে দেখছেন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে বোমা হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইসরাইল গাজায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, অথচ আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরানে বোমা হামলা চালানো হয়েছে!’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

তেহরান কূটনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার পাশাপাশি সম্ভাব্য নতুন সংঘাতের জন্যও প্রস্তুতি নিচ্ছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

রোসাটম বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির অগ্রভাগে রয়েছে। তারা উৎপাদন চক্রের প্রতিটি স্তরে বিশ্বমানের সমাধান দিয়ে থাকে। আমাদের ব্যাপক আন্তর্জাতিক উপস্থিতির কারণেই এই অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। এ বছর রোসাটম তাদের বাংলাদেশী অংশীদারদের সাথে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম পাওয়ার ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন করেছে। এই গ্রীষ্মেই ইউনিটটির কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬


