লোড হচ্ছে...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩ দিন আগে

মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়।
৫ দিন আগে

বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে এই উদ্যোগ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
৬ দিন আগে

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নানা উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।
৬ দিন আগে

ঘটনার আগে সকালে রাসেল মোল্লা গুদামের আশপাশে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে উত্তেজিত অবস্থায় তাকে গুদামের টিন ও দরজা ভাঙচুর করতে দেখা যায়। পরে গুদামে আগুন লাগিয়ে তিনি সেখান চলে যান বলে অভিযোগ স্থানীয়দের।
৯ দিন আগে

‘জিয়াউর রহমান যেমন একটি বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন, তেমনি বর্তমান সরকারকেও দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
১০ দিন আগে

মঙ্গলবার গভীর রাতে ৭০ থেকে ৮০ জন যুবককে সাথে নিয়ে সিটি হাসপাতালে প্রবেশ করেন আবদুর সালাম। এ সময় তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে হাসপাতালের এক কর্মীকে মারধর করেন। পরে তারা হাসপাতালটিতে ভাঙচুর ও লুটপাট চালান।
১৩ দিন আগে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এ নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
১৩ দিন আগে

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিল থেকে ছাড় দেয়ার অনুরোধ জানান তার স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও স্বজনরা আরো ছাড় দাবি করেন। এ নিয়ে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালান।
১৪ দিন আগে

তিনজনের মাঝে ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নিয়েছে নাঙ্গারহার কসমিক। এই দলে জায়গা পেতে সাকিবের ড্রাফটমূল্য উঠেছে ৭৯ লাখ টাকা। একই ক্যাটাগরি থেকে সমান মূল্যে ডানহাতি পেসার নাহিদ রানাকে নিয়েছে টিম পাকতিয়া। আর গোল্ড ক্যাটাগরি থেকে শামীমকে দলে ভিড়িয়েছে একসেল ইউনাইটেড কাবুল। তার মূল্য ৪০ হাজার মার্কিন ডলার বা ৪৯ লাখ টাকা।
১৪ দিন আগে

এনসিপি সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। এনসিপির প্রত্যাশা ছিল, জামায়াত ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থীদের সমর্থন দেবে। তবে জামায়াত ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সিটিতে সমঝোতার বিষয়ে আগ্রহ দেখালেও ঢাকার দুই সিটিতে ছাড় দিতে চায়নি। এ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
১৫ দিন আগে

মনে রাখতে হবে, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়; আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন আছে, তেমনি সরকারের সমালোচনা সহ্য করার সক্ষমতাও থাকতে হবে।
১৭ দিন আগে

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
২২ দিন আগে

নতুন কমিটিতে মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদ ঘোষণা করা হয়েছে।
২৬ দিন আগে

বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের রয়েছে দীর্ঘ ঐতিহ্য এবং বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, জনবল ও উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে।
২৬ দিন আগে

বিসিবির এই দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দু’জন ক্রিকেটারের। সাম্প্রতিক ঘরোয়া লিগগুলোতে নজর কাড়া বেশিভাগ তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে নিয়ে দলটি গঠন করা হয়েছে।
২৭ দিন আগে

পাটের বহুমুখীকরণে গবেষণালব্ধ প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেয়া জরুরি। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আধুনিক উৎপাদন পদ্ধতি, পণ্যের নকশা ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেয়া গেলে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির সক্ষমতা বাড়বে। এক্ষেত্রে জিয়াংনান বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা দেশের পাটপণ্য উৎপাদক ও কারিগরদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৮ অক্টোবর, ২০২৬

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

মহাপরিচালক জানান, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
১৭ অক্টোবর, ২০২৬

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ৮টার দিকে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে তাদের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
১৭ অক্টোবর, ২০২৬


