লোড হচ্ছে...
চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে অপরাধ দমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
১৮ দিন আগে

উভয় পক্ষ নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব নিয়ে মতবিনিময় করেছে এবং জলবায়ু-সংক্রান্ত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাগুলো খতিয়ে দেখেছে।
১৮ দিন আগে

গত চার দিন ধরে নলকূপ খননের স্থানের আগুন জ্বলছে। জননিরাপত্তা নিশ্চিতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
১৮ দিন আগে

পটুয়াখালীর বিসিজি বেইস অগ্রযাত্রায় বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে ৭টি দেশের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৯ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতা কিভাবে প্রচলিত রাসায়নিক অস্ত্র কনভেনশন ও নিরাপত্তাব্যবস্থা ভেদ করে রাসায়নিক দুর্ঘটনার কারণ হতে পারে, সে বিষয়ে সম্যক ধারণা দেয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।
১৯ দিন আগে

মাহফুজুর রহমান বলেন, ‘লংমার্চ উপলক্ষে খুলনা মহানগরীর বাবরী চত্বরের (শিববাড়ী) পথসভায় লক্ষাধিক এবং ফুলতলা বাসস্ট্যান্ডে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, ইনশাআল্লাহ।’
১৯ দিন আগে

নজরদারি ও ছদ্মবেশী অভিযানে যুক্ত কর্মীদের তথ্যও ফাঁস; এক মাসে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় তৃতীয় বড় তথ্য ফাঁস
১৯ দিন আগে

ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা চুক্তি চায় উপসাগরীয় দেশগুলো? মতপার্থক্যের কারণে কূটনৈতিক উদ্যোগ স্থায়ী কাঠামো পাবে কি না, তা নিয়ে সংশয় বিশ্লেষকদের
২০ দিন আগে

আযাদ বলেন, তারা নির্বাচন করার জন্যই প্রার্থী দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রার্থী দেয়া হয়নি। তবে ভোটের দিনও পরিস্থিতি খারাপ থাকলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তার কথায়, আমরা তো ইলেকশন করার জন্য প্রার্থী দিয়েছি। ইলেকশন না থাকার জন্য প্রার্থী দিইনি। পরিস্থিতি যদি ভোটের দিনও সেই পর্যায়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নেবো।
২০ দিন আগে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিআরটিসি বাস থেকে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চালকের অব্যাহতির প্রস্তাব, হেলপার নিয়োগ ও ডোপ টেস্টসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
২০ দিন আগে

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
২১ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান প্রথমদিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর একটি এবং স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।’
২১ দিন আগে

জামিরসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তার আশঙ্কা—রাজনৈতিক নেতৃত্বের এই অনমনীয় মনোভাব যেকোনো বড় ধরনের ভুল হিসাব-নিকাশের জন্ম দিতে পারে এবং ইসরাইলি নির্বাচনের ঠিক আগে ইরানের সাথে এক বিপজ্জনক সামরিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। এছাড়া সামরিক বাহিনীর অন্দরেও এই আশঙ্কা বাড়ছে যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইরানের ইস্যুটিকে ব্যবহার করা হতে পারে।
২১ দিন আগে

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় জোটবদ্ধ সংলাপে সম্মত ইরান ও মক্কা চুক্তির তিন দেশ
২১ দিন আগে

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
২২ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২৩ দিন আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।
২৩ দিন আগে

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হওয়া বহুপক্ষীয় কর্মকাণ্ডে সরকারের নতুন করে সক্রিয় হওয়ার অঙ্গীকারের প্রতিফলন।
২৪ দিন আগে

জনগণের সর্বশেষ আস্থা ও ভরসার দুটি জায়গা হচ্ছে— সুপ্রিম কোর্ট ও সশস্ত্র বাহিনী। কিন্তু বর্তমানে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মারাত্মকহারে অপপ্রচার চালানো হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অপপ্রচার থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া অপতথ্য মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতির তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
২৪ দিন আগে

ফ্রান্সে বিক্ষোভ : দেশজুড়ে ১৩৫ জন গ্রেপ্তার, কঠোর নিরাপত্তা স্কুলে বরাদ্দ বাড়নোর দাবি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধেও প্রতিবাদ
২৪ দিন আগে


