লোড হচ্ছে...
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি চুরির মামলা করা হয়েছে। এছাড়া আর কোনো মামলা করা হয়নি। আলামত নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

অনুসন্ধানকালে বিপ্লব কুমার সরকারের নামে-বেনামে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি তিন লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি পরিলক্ষিত হয়।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা খতিয়ে দেখতে অভিযানে নেমেছে দুদক।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও মেয়রসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মোট ১৮টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নঈম নিজাম দুই কোটি আট লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো: আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো: আব্দুস সালামের আদালতে মামলার বাদী দুদকের তৎকালীন উপ-পরিচালক ইয়াছির আরাফাত প্রথম সাক্ষ্য প্রদান করেন। এরপর আসামি মাহবুবুল হকের পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম তাকে জেরা করেন। তবে এদিন জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ১ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
২১ সেপ্টেম্বর, ২০২৬

চাকরির বয়স ও গ্রেডভিত্তিক নতুন হারে এ ভাতা আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

দুদকের উপপরিচালক মো: জাহিদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির দেশে ও বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য এবং অর্থপাচার সংক্রান্ত নথি সরবরাহের অনুরোধ করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


