যুবলীগ, দুদক, দুর্নীতি
দুদক। ইন্টারনেট

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisement

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, মো: আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মো: আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া একান্ত প্রয়োজন।

সূত্র : বাসস