লোড হচ্ছে...
নির্ধারিত সময় পার হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করে পশুখাদ্য উৎপাদন করায় মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
৬ ঘণ্টা ১৯ মিনিট আগে
অভিযানে আটটি রাইজার উচ্ছেদসহ মোট ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়।
৭ ঘণ্টা ৫৭ মিনিট আগে
২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সাথে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ ঘর মোছার কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নেন
৯ ঘণ্টা ৩৯ মিনিট আগে
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেনের পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।
১৩ ঘণ্টা ৫৭ মিনিট আগে
২০২৪ সালের ১৪ এপ্রিল সকালে ভিকটিম শিশু বাড়ির পাশে তার দাদিকে ডাকতে যায়। এ সময় প্রতিবেশী আসামি রশিদ মিয়া কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
১ দিন আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সদর ও আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী এবং ভালাইপুর বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
১ দিন আগে
গাজীপুরের পুবাইল এলাকায় একটি ফিলিং স্টেশনে তেলের মজুদে গরমিলের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুবাইলের মেসার্স হাবিব ফিলিং স্টেশনকে লক্ষ্য করা হয়।
১৬ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো: নায়েব আলী শেখ (৬০) নামে এক ব্যবসায়ী কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ এপ্রিল, ২০২৬
তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহ জেলার ভালুকায় ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে দুই ডিলারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো হবিরবাড়ি এলাকার মেসার্স এন এন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজ।
১০ এপ্রিল, ২০২৬
তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়তি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ওই দিন স্থানীয় কৃষক মো. রেজাউল ইসলাম ও ট্রাক্টরচালক মো. বাবুল ডিজেল কিনতে গেলে প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হয়, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
৭ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহ শহরের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির অভিযোগও উঠে আসে। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়।
৭ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা ১১০ লিটার...
৩১ মার্চ, ২০২৬
জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি এবং অবৈধভাবে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
৩০ মার্চ, ২০২৬
পুঁজিবাজারে অনিয়ম দমনে গত ১৮ মাসে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার জরিমানা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ বিপুল অর্থের বিপরীতে আদায় হয়েছে মাত্র ৫ কোটি ২৩ লাখ টাকা। জরিমানা আরোপ ও আদায়ের এই বড় ব্যবধান নিয়ন্ত্রক সংস্থাটির পদক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাজার সংশ্লিষ্টদের মধ্যে। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১১৪টি অনুসন্ধান ও তদন্ত এবং ৬৪টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অনিয়ম ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনায় মোট ১ হাজার ৪৮৮ কোটি টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি মানি লন্ডারিং সংশ্লিষ্ট ১৬টি মামলা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।
৩০ মার্চ, ২০২৬
পাবনার বেড়ায় দোকানে বসে কম্পিউটারের মাধ্যমে জাল সনদপত্র ও জন্মসনদ তৈরি করার অভিযোগে দুই যুবককে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে...
২৯ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ)...
২৭ মার্চ, ২০২৬
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের পক্ষে মো: আব্দুল্লা নামে এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪...
২৪ মার্চ, ২০২৬

