লোড হচ্ছে...
তরুণদের সহায়তার জন্য ২০২৭ সালের খসড়া বাজেটে বেশ কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৩০ বছরের কম বয়সী কর্মীদের বছরে দুই হাজার ৫০০ ইউরো বোনাস দেয়ার প্রস্তাবও রয়েছে।
২৪ দিন আগে

এই আইনি লড়াইয়ের মূল বিষয় ছিল যুক্তরাজ্যের অনলাইন সুরক্ষা আইনের অধীনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে অফকমের কঠোর তথ্য চাওয়ার ক্ষমতা।
২৪ দিন আগে

আইনশৃঙ্খলার অবনতি ও জ্বালানি সংকটসহ নানা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম; অনথায় প্রধানমন্ত্রী ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।
২৪ দিন আগে

আগামী ৩ নভেম্বর আমেরিকানরা কংগ্রেসের সদস্যদের নির্বাচিত করবে। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট এই আইনসভা উচ্চ কক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ে গঠিত।
২৪ দিন আগে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমায় বাহ্যিক শত্রুতার চেয়ে অভ্যন্তরীণ ত্রুটি ও ইখলাসের ঘাটতিকে দ্বীনি কাজের মূল বাধা উল্লেখ করে কর্মীদের আত্মশুদ্ধির তাগিদ দেন।
২৪ দিন আগে

এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থদের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এক লাখ এতিম ও দুস্থ শিশুকে সহায়তা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।
২৪ দিন আগে

উভয় পক্ষ নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব নিয়ে মতবিনিময় করেছে এবং জলবায়ু-সংক্রান্ত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাগুলো খতিয়ে দেখেছে।
২৪ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৮৫৬ জনের মধ্যে হবিগঞ্জে ৩৫৯ জন, সুনামগঞ্জে ১৯৪ জন, সিলেটে ১৯৫ জন ও মৌলভীবাজারে ৭৮ জন রয়েছেন।
২৪ দিন আগে

জাগপা নেতা রাশেদ প্রধান বিএনপি সরকারের বিরুদ্ধে মোদী সরকারের সাথে দেশবিরোধী চুক্তি ও তিস্তা প্রকল্পে চীনকে বাদ দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেন। একইসাথে তিনি ভারতে মুসলিম নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
২৪ দিন আগে

মন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে ঐতিহাসিক সংহতি এবং ক্রমবর্ধমান সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমাত্রিক অংশীদারিত্ব হিসেবে অভিহিত করেন।
২৪ দিন আগে

বিবৃতিতে তিনি জানান, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ ও অর্জনকে উৎসাহিত করা।
২৪ দিন আগে

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি হাউছি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এ দাবি করেছে।
২৪ দিন আগে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে আটক করেছি।’
২৪ দিন আগে

নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালেটের মাধ্যমে ভোটে ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন ইউনিটের আজীবন সদস্য ভোটারা।
২৪ দিন আগে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত প্রকল্প বালু নদীর সেতুর নির্মাণকাজ ২০০৩ সালে শুরু হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৮০ লাখ টাকা।
২৪ দিন আগে

গত রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সুনিয়াকে বিষাক্ত সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
২৪ দিন আগে

ফ্লাডলাইনস রিসার্চের বিশ্লেষক আনা উ বলেন, ‘এবারের আর্থিক ফল প্রকাশের মৌসুম এআই খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। এআই খাতে বুদ্বুদের আশঙ্কা এবং মূল্যস্ফীতির উদ্বেগের কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানকেই শেয়ারবাজারে বড় দরপতনের মুখে পড়তে হচ্ছে।’
২৪ দিন আগে

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন অংশ নেন।
২৪ দিন আগে

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
২৪ দিন আগে

জি২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে।
২৪ দিন আগে


