মক্কায় হাউছি ড্রোন ভূপাতিত করেছে সৌদি জোট 
মক্কায় হাউছি ড্রোন ভূপাতিত করেছে সৌদি জোট । সংগৃহীত ছবি

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি হাউছি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এ দাবি করেছে। 

Advertisement

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘হাউছিদের পাঠানো একটি ড্রোনকে মক্কা অঞ্চলে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

এর আগে তিনি জানিয়েছিলেন, জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি হাউছি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে প্রতিহত ও ধ্বংস করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট এবং হাউছিদের মধ্যে শত্রুতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটল। উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলোতে সামরিক অভিযান ও হামলার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার হাউছিরা জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছয়টি হামলা চালিয়েছে। এর মধ্যে তেল স্থাপনা ও বিমানবন্দর রয়েছে। 

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সংঘাতের সাথে যুক্ত রয়েছে। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হাউছিদের বিরুদ্ধে সহায়তা দিয়ে আসছে। হাউছিরা ২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিয়েছিল।

সূত্র : ট্রিবিউন