রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সংগৃহীত ছবি
ads

জি২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মস্কো বৃহস্পতিবার জানিয়েছে, বৈঠকে লাভরভ তার বক্তব্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে রাশিয়ার অবস্থান তুলে ধরবেন।

এদিকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : বাসস