নির্বাচন, নির্বাচন কমিশন
নির্বাচন ভবন ছবি: ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা সভায় অংশ নিয়েছেন।

এছাড়া সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

গত মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে।

সূত্র : বাসস