লোড হচ্ছে...
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সাথে ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণের বিভিন্ন কার্যক্রম এবং দেশের জনগণের জন্য আরো নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করার উদ্যোগ সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রলয় কুমারের স্ত্রী প্রয়াত বিপ্লবী রানীর ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে তিনি ২০২৩ সালের ৬ নভেম্বর মারা যাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগের যাবতীয় ফৌজদারি দায় থেকে অবসান/অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও এর আওতাধীন কোম্পানিগুলোর কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এছাড়া বিসিআইসি ও বিএডিসির রাসায়নিক সারের উৎপাদন, মজুত ও বিতরণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

এজাহারে বলা হয়, নওশেরুল ইসলামের মোট সম্পদের মূল্য ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা। বিপরীতে ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকা। ফলে ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ বলে অনুসন্ধানে পাওয়া যায়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

আটকরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো: কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি চুরির মামলা করা হয়েছে। এছাড়া আর কোনো মামলা করা হয়নি। আলামত নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

এ সময় মন্ত্রীর কার্যালয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাক্ষাৎকালে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তান হাইকমিশনারের উদ্দেশে বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রফতানি আরো বাড়াতে পারে। একইসাথে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্বর্তী নির্দেশে ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক। তার বদলে মমতা ব্যানার্জীর দল পেয়েছে ফুটবল খেলোয়াড় চিহ্ন ও ঋতব্রত ব্যানার্জীর দল পেয়েছে খাম চিহ্ন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘এ উদ্যোগ শুধু বীজ ও চারা উৎপাদন সামগ্রী প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের সহযোগিতায় একটি বাস্তবভিত্তিক ও গবেষণামুখী নতুন ক্ষেত্র তৈরি করবে।’
২৮ সেপ্টেম্বর, ২০২৬

গত ১৫ আগস্ট ফ্লোরেস দ্বীপের কাছে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। একটি ছোট দ্বীপ রাষ্ট্রটির পানির সরবরাহও অনিশ্চিত হয়ে পড়ে। এরপর থেকে সেখানে প্রায় ১৫ হাজার ভূমিকম্প পরবর্তী পরাঘাত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পিবিআই জানায়, দারুস সালাম থানার একটি মামলার তদন্তে প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে মো: মেহেদী হাসান ওরফে সোহাগ (২৭), আবুল হাসান ওরফে নাঈম (২৪) ও সুমাইয়া খাতুন ওরফে শান্তাকে (২৪) গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলার হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

রোববার ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়ার পথে টয়লেট চাপলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। এসময় সুযোগ বুঝে পালিয়ে যান তিনি।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান অবস্থা আমরা এখান থেকে কেন্দ্রীয়ভাবে মনিটর করব, যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

এ হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত হচ্ছে, মালামাল উদ্ধার করা হয়েছে। নয়জন আসামি গ্রেফতার করা হয়েছে। পুলিশের অবহেলা ছিল, সেজন্য শাহআলী থানার ওসিকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

দুই বছর বন্ধ থাকার পর সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ ফের শুরু হয়েছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি দেয়ার দুঃসাহস দেখাচ্ছে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬


