
জসিম উদ্দিনকে সভাপতি ও মো: রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এই অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ১৫ফেব্রুয়ারি মালয়েশিয়া যুবদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।
মালয়েশিয়ার যুবদল একটি বৃহৎ সংগঠন, তার মধ্য থেকে দীর্ঘদিন ধরে অনেক যাচাই বাছাই করে ১০১ সদস্য এর পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে মালয়েশিয়া যুবদলের সভাপতি মো: জসিম উদ্দিন। ঢাকার ডেমরার সন্তান মো: জসিম উদ্দিন ৯০ এর দশকে ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতির পথচলা শুরু করেন দীর্ঘ পরিক্রমায় মালয়েশিয়া যুবদলের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হলেন। এজন্য দলের চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দীর্ঘ ১৪ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে প্রবাসের নেতা-কর্মিরা অত্যন্ত আনন্দিত। ইতোমধ্যে মালয়েশিয়াস্থ বেশ কিছু প্রাদেশিক ও শাখা কমিটি ও গঠন করা হয়েছে।
প্রবাসীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদ বিস্তারে এবং প্রবাসীদের প্রাণের দাবিগুলো বর্তমান সরকারের কাছে তুলে ধরার লক্ষ্যে নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মালয়েশিয়া যুবদল।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








