
অনৈতিক র্কমকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট নগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেল থেকে ছয় নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো: কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসএমপির গণমাধ্যম থেকে জানানো হয়েছে- হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।









