রাশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
রাশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সংগৃহীত ছবি

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শুক্রবার (১৬ অক্টোবর) ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে উপদ্বীপটির দক্ষিণ প্রান্তের কাছে ওজেরনোভস্কি থেকে প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৮৯ মাইল।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির কারণে কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি