লোড হচ্ছে...
একনেক নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য উপস্থাপন করা ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, পাঁচটি সংশোধিত এবং দুইটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া মন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প একনেক কমিটির অবগতির জন্য উপস্থাপন করা হবে।
২ দিন আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।’
৩ দিন আগে

মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।
৬ দিন আগে

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে পাঠানো তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪৭৭ কোটি ৯৩ লাখ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় বাড়তি ব্যয় ৩ হাজার ৯৫১ কোটি ৩৮ লাখ টাকা। শতাংশের হিসাবে দ্বিতীয় সংশোধিত ব্যয়ের তুলনায় বৃদ্ধি প্রায় ৬০ দশমিক ৫৪ শতাংশ।
৮ দিন আগে

জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো: নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।
১১ দিন আগে

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ৮৭ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা। এর পুরোটাই জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের অনুদান হিসেবে আসার কথা। বাংলাদেশ সরকার ও জিআইজেডের মধ্যে এ বিষয়ে গত বছরের ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিন বছরে এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, অর্থাৎ ২০২৯ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।
১৩ দিন আগে

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বাড়া সাধারণভাবে ইতিবাচক। তবে প্রতিশ্রুতির অর্থ হাতে আসা এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের তথ্য সেই পার্থক্যকেই সামনে এনেছে। এক দিকে নতুন প্রতিশ্রুতির অঙ্ক বেড়েছে, অন্য দিকে প্রকল্প সহায়তার অর্থছাড় কমেছে প্রায় ৪৩ শতাংশ। একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপও বেড়েছে।
২৪ দিন আগে

এডিপির সাফল্য শুধু বরাদ্দের আকার দিয়ে বিচার করা যায় না। প্রকল্প সময়মতো শেষ হচ্ছে কি না, ব্যয়ের বিপরীতে বাস্তব অগ্রগতি কতটা, সংশোধনের মাধ্যমে ব্যয় ও মেয়াদ বাড়ছে কি না এবং জনগণ নির্ধারিত সময়ে সুফল পাচ্ছে কি না- এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান তাই শুধু ব্যয়ের হিসাব নয়; উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতা মূল্যায়নেরও একটি সুযোগ।
২৫ দিন আগে

বৈঠকে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের সরবরাহ করা হয়েছে। এসব প্রকল্পের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র উপস্থাপন করে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও কমিটিকে অবহিত করা হয়।
১৭ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে জাপানের ক্রমবর্ধমান সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। একইসাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণের আহবান জানান।’
১৩ অক্টোবর, ২০২৬

২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৯ অক্টোবর, ২০২৬

অনুমোদিত সময়সীমা ও বাজেটের মধ্যে চলমান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬


