লোড হচ্ছে...
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পুনঃপরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেয়া হবে। নতুন করে পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।
৪৯ মিনিট আগে

আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। গত এসএসসি পরীক্ষায় প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছিল। সেগুলো যাচাই করে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছিল এবং তিন হাজার ৭৯ জন বেশি জিপিএ-৫ পেয়েছিল।
৩ ঘণ্টা ২৩ মিনিট আগে


