এইচএসসি পুনঃপরীক্ষা ২০২৬, ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ, এইচএসসি পরীক্ষার নতুন তারিখ, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী, ঢাকা শিক্ষা বোর্ড, অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থী। সংগৃহীত
ads

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগামী তিন দিনের মধ্যে পুনঃপরীক্ষার তারিখ ও এ বিষয়ে গাইডলাইন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার দুপুরে তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পুনঃপরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেয়া হবে। নতুন করে পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।

এর আগে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দিতে পারবেন।