তিন ওয়ানডেতে পাঁচ সেঞ্চুরি
তিন ওয়ানডেতে পাঁচ সেঞ্চুরি।

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত দিনে গতকাল এক সাথে মাঠে গড়িয়েছে তিনটি ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-শ্রীলঙ্কা এবং ভারত-ওয়েস্ট ইন্ডিজ- তিন ম্যাচেই দেখা যাচ্ছে রোমাঞ্চকর লড়াই। চলমান ম্যাচগুলোতে ক্রীড়াপ্রেমীরা ইতোমধ্যে দেখেছে পাঁচ সেঞ্চুরি। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড মিলার। আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ইংলিশ ওপেনার টম ব্যান্টন। সেঞ্চুরি করেছেন ভারতের শুবমান গিলও।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তিরুবনন্তপুরমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দলের অধিনায়ক শুবমান গিল। শুরুতেই ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জাস্টিন গ্রিভস ও জন ক্যাম্পবেল ভারতীয় বোলারদের চাপে ফেলেন। এক পর্যায়ে ২৫ ওভারের বেশি শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ১৫৯ রান পেরিয়ে যায় সফরকারীরা। গ্রিভস তুলে নেন দুর্দান্ত অর্ধশতক (১০১)। শেষের দিকে ঘুরে দাঁড়ায় ভারতীয় বোলাররা। ফলে সাত উইকেটে ২৯৫ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারে এক উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। উইকেটে ছিলেন শুবমান গিল ১০১* ও অপর প্রান্তে ৬০ রান নিয়ে বিরাট কোহলি।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই এইডেন মার্করাম ও কুইন্টন ডি কককে হারালেও অধিনায়ক টেম্বা বাভুমা ও ম্যাথিউ ব্রিটজকের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা (১০৩) ও ডেভিড মিলারের (১৪২) সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে ৩৬৫ রান করে স্বাগতিক দল। লক্ষ্য তাড়ায় ৩০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৮ রান অস্ট্রেলিয়া। 
লন্ডনের দ্য ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে টম ব্যান্টনের সেঞ্চুরি (১২৬), অধিনায়ক হ্যারি ব্রুকের ৭৭ ও জর্দান কক্সের ৭৬ রানে ভর করে সাত উইকেটে ৩৫৫ রানে থামে ইংল্যান্ড। বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০.৪ ওভারে তিন উইকেটে ৬৫ রান করেছে শ্রীলঙ্কা।