ইয়ংম্যান্সের সাথে ড্র ফর্টিসের

 ক্রীড়া প্রদিবেদক
গতকাল থেকে শুরু হয়েছে ফেডারেশন কাপ ফুটবল। কাল  মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল তিনটি ম্যাচ। কিন্তু বাফুফের পেশাদার লিগ কমিটি দু’টি খেলা স্থগিত করে। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল রহমতগঞ্জ ও ব্রাদার্সের ম্যাচ। আর মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকা আবাহনী ও চট্টগ্রাম সিটি এফসির। দু’টি ম্যাচই আজ অনুষ্ঠিত হবে। এ দিকে আরো আগেই মোহামেডানের  লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছিল। তাদের ২৫ সেপ্টেম্বরের লিগের ম্যাচ ২ অক্টোবর এবং ২৬ সেপ্টেম্বরের ফেডারেশন কাপের ম্যাচ ৬ তারিখে পিছিয়ে দেয়া হয়েছে। কাল  গোপালগঞ্জে ঠিকই ম্যাচ হয়েছে। 
কাল অবশ্য ফেডারেশন কাপের এক মাত্র ম্যাচে জয়ের দেখা পায়নি কোনো দল। গোপালগঞ্জে ১০ জনের ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের সাথে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। ১১ মিনিটে ইনসানের গোলে লিড নিয়েছিল ফর্টিস। এরপর ৭২ মিনিটে অনিকের গোলে সমতা আনে ইয়ংম্যান্স। খেলায় ইয়ংম্যান্সের হৃদয় হালদার লাল কার্ড পান।