
ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো একজন।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাঁচি-পাটনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, রাজ্যের রাঁচি-পাটনা মহাসড়কের কুজ্জুর পাইঙ্কি গ্রামের কাছে একটি এসইউভি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
রামগড় মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন পিটিআইকে বলেন, ‘একটি ভারী যানবাহনের সাথে এসইউভির সংঘর্ষে মোট ১৩ জন নিহত হয়েছেন। গাড়িতে থাকা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা ছিলেন।’
লাশগুলো ময়নাতদন্তের জন্য রামগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : এনডিটিভি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









