মান্ডি হাউস থেকে আটক নেহা বোরা
মান্ডি হাউস থেকে আটক নেহা বোরা। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কর্মসূচিতে যোগ দেয়ার আগেই দলের প্রধান অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। পরে মান্ডি হাউস থেকে আটক করা হয়েছে নেহা বোরাকে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের ঘটনায় প্রায় ২০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সিজেপির তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে দিল্লির সেন্ট্রাল পার্ক, মান্ডি হাউসসহ একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকায় সক্রিয় ছিল পুলিশ।

দলের তিরঙ্গা যাত্রা শুরুর আগেই কনট প্লেস এলাকা থেকে সিজেপির প্রধান অভিজিৎ দীপকেকে আটক করা হয়। এরপর মান্ডি হাউস থেকে আটক করা হয় নেহা বোরাকে। কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ চলতে থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা জোরদার করে। এখন পর্যন্ত প্রায় ২০০ বিক্ষোভকারীকে আটক করার খবর পাওয়া গেছে।

তবে তিরঙ্গা কর্মসূচির সুনির্দিষ্ট উদ্দেশ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে এবং তাদের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্র : নিউজ১৮ বাংলা