
পাকিস্তানের পেশোয়ারে আল-খায়ের স্কুলে ছাদ ধসের পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন।
স্থানীয় লেডি রিডিং হাসপাতাল ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে নাসিরুল্লাহ খান বাবর হাসপাতাল একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে এবং দুপুরের দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








