
পাকিস্তানে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। এর মধ্যে সাত থেকে ১৬ বছর বয়সী ২৭ শিক্ষার্থী এবং এক নারী শিক্ষক রয়েছেন। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে।
তিনি বলেন, ‘উদ্ধারকারী দলগুলো সব ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে এবং ঘটনাস্থলে আর কোনো আহত শিশু নেই।’
এর আগে পেশোয়ারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন, স্কুলটির ছাদ ধসে পড়লে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিশুরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। এ ধরনের প্রতিটি মৃত্যু পুরো দেশের জন্যই একটি ট্র্যাজেডি।’
সূত্র : ডন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








