ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সংগৃহীত ছবি

পাকিস্তানে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থী ও এক নারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। 

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মধ্যে ১৮ জন ছেলে ও দু’জন মেয়ে রয়েছে। তাদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। নিহতদের মধ্যে এক নারী শিক্ষকও রয়েছেন। 

তিনি আরো জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানান, স্কুলটির ছাদ ধসে পড়লে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের জন্য কাজ করছেন কর্মীরা।

সূত্র : ডন