
ভারতে আগামী সোমবার (১২ অক্টোবর) পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইন্ডিয়া জোট। এর আওতায় বিরোধী দলের শীর্ষ নেতারা সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করবেন এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ও নির্বাচন কমিশন-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের কাছে আহ্বান জানাবেন।
এর আগে, শনিবার সাউথ এভিনিউতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর বাসভবনের সামনে এক নীরব প্রতিবাদ কর্মসূচির সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
মমতা জানান, রাহুল গান্ধী তাকে সোমবারের পদযাত্রার জন্য দিল্লিতে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








