ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

চলতি অক্টোবর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এবং ডিএসই এসএমই সূচক (ডিএসএমইএক্স)-এ নতুন কোনো কোম্পানি যুক্ত হচ্ছে না।

Advertisement

ডিএসই জানিয়েছে, অক্টোবর মাসে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন কোনো কোম্পানি ডিএসইর মূল বাজার বা এসএমই বাজারে তালিকাভুক্ত হয়নি। ফলে অক্টোবরের ত্রৈমাসিক পর্যালোচনায় ডিএসইএক্স ও ডিএসএমইএক্সের বিদ্যমান উপাদান তালিকায় কোনো পরিবর্তন আসছে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর ২০২৬-এর ত্রৈমাসিক পর্যালোচনার আওতায় ডিএসই বাংলাদেশের সার্বিক সূচক (ডিএসইএক্স) এবং ডিএসই এসএমই সূচকে আইপিওর মাধ্যমে নতুন কোম্পানি অন্তর্ভুক্তির সুযোগ থাকলেও পর্যালোচনাকালীন সময়ে মূল বাজার ও এসএমই বাজারে নতুন কোনো কোম্পানির লেনদেন শুরু হয়নি।

ফলে অক্টোবর ২০২৬ মাসের জন্য উভয় সূচকের বিদ্যমান কোম্পানির তালিকায় নতুন কোনো কোম্পানি যোগ করা হবে না। বাসস