ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একইসাথে কমেছে প্রধান মূল্যসূচক। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮১ লাখ টাকা।

Advertisement

ডিএসইতে সোমবার (১২ অক্টোবর) ৩৮৫টি কোম্পানির ১৬ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৬ দশমিক ১৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪০৪ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে দুই হাজার ৯৪ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক নয় দশমিক ৬২ পয়েন্ট কমে এক হাজার ৭০ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারদর বেড়েছে, ৩০৩টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো ইভিন্স টেক্সটাইল, বেক্সিমকো, সোনালী আঁশ, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং ও এমএল ডাইং।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, জিবিবি পাওয়ার, প্রাইম টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, এমএল ডাইং, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড, আনোয়ার গ্যালভানাইজিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী আঁশ।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, শার্প ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি, সিকদার ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড ও টেকনো ড্রাগস। বাসস