প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যু
প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যু। সংগৃহীত ছবি
ads

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনাগত শিশুটির বাবাসহ তিনজন নিহত হয়েছেন।

পারমা পুলিশ বিভাগের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যু’-তে একটি বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অনাগত শিশুটির বাবার সাথে একজনের বাগবিতণ্ডা হলে এই ঘটনার সূত্রপাত হয়।

নিহতদের মধ্যে অনাগত শিশুটির বাবা, গর্ভবতী নারীর বাবা এবং এক কিশোরী রয়েছে।
 
এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি