
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বড় ধরনের উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৯৬ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির ২৬ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার ৪০২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মাধ্যমে ডিএসইতে মোট ৮৪৪ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার ২১ টাকার লেনদেন হয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ১২২ দশমিক ৭৩ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বেড়েছে, ১০২টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডোমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং, এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ ও সায়হাম টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইনডেক্স এগ্রো, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, মতিন স্পিনিং মিলস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স স্পিনিং, মুন্নো ফেব্রিকস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। বাসস








