মুফতি আলী হাসান উসামার তুরস্ক সফর
শৈশবের শিক্ষকের প্রতি এরদোগানের অনন্য ভক্তি নিজ চোখে দেখলেন তুরস্ক সফররত মুফতি উসামা। সংগৃহীত
ads

বর্তমানে তুরস্ক সফর করছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও তরুণ আলেম মুফতি আলী হাসান উসামা। এ সময়ই তিনি দারুণ একটি ‍মুহূর্তের সাক্ষী হয়েছেন; দেখেছেন শৈশবের শিক্ষকের প্রতি দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনন্য ভক্তি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন মুফতি আলী হাসান উসামা। সেখানেই শিক্ষকের প্রতি এরদোগানের ভক্তি ও শ্রদ্ধার কথা তুলে ধরেন তিনি।

আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে ‎অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ

নয়া দিগন্ত পাঠকদের জন্য মুফতি আলী হাসান উসামার পোস্ট হুবহু তুলে ধরা হলো—

‘গতকাল আসরের সময় সে কী নিরাপত্তা ফাতিহ মসজিদে। চারদিকে পুলিশ আর পুলিশ। গাড়িও রেখে আসতে হলো বেশ দূরে। বোঝাই যাচ্ছিল, মসজিদে বিশেষ কেউ এসেছেন।

আরো পড়ুন : পাকিস্তান সংসদ ভবনে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী, দিলেন আবেগঘন বার্তা

পরে জানা গেল, এরদোয়ান নিজে এসেছেন। ভেবেছিলাম, এই বরকতময় জায়গায় তার কোনো নিকটাত্মীয়ের হয়তো জানাযা হচ্ছে। না হলে প্রেসিডেন্ট নিজে এত কাজ ফেলে কি আর আসেন!

অবাককরা ব্যাপার হলো, যার জানাযায় এসেছেন, তিনি তার শৈশবের শিক্ষক, যার নিকটে কুরআন শিখেছেন। শিক্ষকের প্রতি এই যে ভক্তি ও শ্রদ্ধা, এটাই তো ব্যক্তিকে বড় বানায়।’