
রফিকল হায়দার ফরহাদ
প্রতি বছর নারী লিগেই নতুন দল দল পাওয়া যায়। আবার পরের মৌসুমেই হারিয়ে যায়। এবার বাংলাদেশ নারী ফুটবল লিগে নতুন কয়েকটি দলের মধ্যে একটি চাঁদপুর স্পোর্টিং কাব। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ছে তারা। জাতীয় দলের অধিকাংশ তারকা ফুটবলার তাদের দলে যাচ্ছেন। এই প্রতিষ্ঠিত খেলোয়াড়দের দলে নিতে ভালো বাজেট নিয়েই নেমেছে তারা। আর এই সুযোগে ফুটবলাররও পাচ্ছেন গতবারের চেয়ে দ্বিগুন অর্থ। এই দ্বিগুণ পারিশ্রমিক নারী ফুটবলে নতুন জাগরণ নিয়ে এসেছে বলে ফুটবল সংশ্লিষ্টদের বক্তব্য।
গত নারী লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের এবারের লিগে খেলার সম্ভাবনা খুবই কম। রাজশাহী স্টারসের কর্মকর্তারা দল গঠনের উদ্যোগ নিতে বিলম্ব করে এখন আর ভালো ফুটবলার পাচ্ছে না। তারকারা সব অন্য দলে। অন্য দিকে কাব কর্মকর্তাদের চিন্তাভাবনা, চ্যাম্পিয়ন দল গড়তে না পারলে তারা লিগে অংশ নেবে না। রাজশাহী স্টারস অবশ্য এখনও অফিসিয়ালি জানায়ানি তারা যে খেলবে না। হয়তো তারা শেষ পর্যন্ত খেলতেও পারে।
বিশ^স্ত সূত্র মতে, যে ফুটবলাররা গত বছর রাজশাহী স্টারসে তিন-চার লাখ টাকা পেয়েছিলেন তারা এবার চাঁদুপর স্পোর্টিং কাবে সাত-আট লাখ টাকা পাচ্ছেন। তারকা ফুটবলাররা যে টাকা দাবি করছেন এর চেয়ে ৪০-৫০ হাজার টাকা কম দিয়ে তাদের দলে টানছে চাঁদপুর স্পোর্টিং কাব। সূত্র মতে, অপর নতুন দল এআরকে স্পোর্টিং কাব সাবিনা, মাছুরা, সুমাইয়া, নীলাকে পাঁচ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া জাতীয় দলের মণিকা চাকমা, মারিয়া মান্দা, ছোট শামসুন্নাহার, বড় শামসুন্নাহার ও তহুরা খাতুনকে দলে নিচ্ছে।
চঁাঁদপুরে স্পোর্টিং ঋতুপর্ণা চাকমা ছাড়াও শিউলী আজিম, উমেহেলা মারমা, স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতি, জাতীয় দল থেকে বাদ পড়া স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকারকে নিচ্ছে। এর মধ্যে ঋতুপর্ণা ৮ লাখের উপর পাচ্ছেন। আর ডিফেন্ডার শিউলী আজিম পাচ্ছেন সাত লাখ টাকার উপর। সব ঠিক থাকলে গত সিজনে মিয়ানমার লিগে খেলা ঋতুপর্ণাই হবেন এবারের লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।
শেষ পর্যন্ত রাজশাহী স্টারস যদি না খেলে তাহলে বিপদে পড়ে যাবেন জাতীয় দলের স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, আফঈদা খন্দকার প্রান্তি, রুপনা চাকমা এবং সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীরা। পুলে পড়বে এই আশঙ্কায় তারা চাঁদপুর স্পোর্টিং কাবে ভালো অফার পেলেও ফিরে এসেছে রাজশাহী স্টারসে খেলার আশায়। এখন রাজশাহী না খেললে এই ফুটবলাররা অন্য কাব খুঁজতে বাধ্য হবে। জানা গেছে তারা হয়তো ফরাশগঞ্জে যাবে। না হলে অন্য কাব। বাংলাদেশ পুলিশ যদি তাদের নেয় তাহলেও রক্ষা। আনিকা রানিয়া এখনো বাংলাদেশ নারী ফুটবল লিগে খেলেননি। গত বছর লিগ শুরুর পর মাঝ পথে তিনি জাতীয় দলে খেলতে আসেন। এবার তাকে নেয়ার পরিকল্পনা করেছিল রজাশাহী স্টার্স।
তবে এখনো নিশ্চিত নয় এবারের লিগে গতবারের মতো পুল প্রথা থাকবে কি না। গত বছর জাতীয় দল, অনূর্ধ্ব-২০ দল, অনূর্ধ্ব-১৭ দল এই তিন ক্যাটাগরীতে পুল প্রথা ছিল। এতে বিভিন্ন সময়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা ফুটবলাররা নানা দলে ভাগ হয়ে খেলায় লিগে লড়াইটা জমজমাট হয়েছিল। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অবশ্য জানান, ‘গত বারের মতো এবারো পুল থাকতে পারে লিগে।’
এ দিকে কাব লাইসেন্সিংয়ের সময় শেষ হয়ে গেলেও দর্শক প্রিয় কাব মোহামেডানের ঘুম ভেঙেছে বিলম্বে। তারা এখন এবারের লিগে অংশ নেয়ার চেষ্টা করছে। যদি সাদা কালো শিবির নারী লিগে ফিরে আগে এক যুগ পরে তাহলে ফুটবলাররাও ভালো অর্থ পাবে। মোহামেডানের পরিচালক ও বাফুফের সদস্য এবং বাফুফের মহিলা উইংয়ের সদস্য জাকির হোসেন চৌধুরী জানান, আমরা চেষ্টা করছিÑ এবারের নারী লিগে খেলার। এ জন্য কাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার সাথে কথা বলেছি। বাজেটের বিষয় আছে। বাজেটটা জোগাড় হলেই দল গড়ব।’ বাফুফের একটি সূত্র জানিয়েছে , যেহেতু মোহামেডানের মতো কাব খেলতে চায় তাই কাব লাইসেন্সিংয়ের সময় শেষ হলেও তাদের নেয়া হতে পারে। এ বিষয়ে মাহফুজা আক্তার কিরণের জবাব, আমরা অফিসিয়ালি কোনো কিছু পাইনি মোহামেডানের কাছ থেকে।
উল্লেখ্য, গত বছর ১১ দলের অংশগ্রহণে লিগ হয়েছিল। এবার দলের সংখ্যা বাড়তে পারে। ১১ থেকে ১২ দলের প্রতিনিধিত্ব থাকতে যাচ্ছে এবার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









