ওয়ানডেতে ভালো শুরুর প্রত্যাশা তাসকিনের
মিডিয়ার সাথে কথা বলছেন পেসার তাসকিন আহমেদ : বিসিবি।
ads

ক্রীড়া প্রতিবেদক
আগামীকাল থেকে শুরু দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কিভাবে ভালো খেলে শুরু করা যায়। সে দিকে নজর পুরো দলের। কিভাবে সিরিজ জেতা যায়, সে ছকও কষছে টাইগাররা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কিভাবে ভালো শুরু করা যায়। গতকাল সংবাদ সম্মেলনে এলেন পেসার তাসকিন আহমেদ। জানালেন দলের সার্বিক বিষয়।
মানসিক অবস্থা
কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিলাক্স। কিভাবে বাড়তি বাড়তি চাপ না নিয়ে গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে জেতা যায় সেভাবেই সবাই প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে।
পারফরম্যান্স
সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কিভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। ল্য একটাই থাকবে কিভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারিÑ এটিই চেষ্টা থাকবে। গত স্মৃতি যেহেতু দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।
উইকেট
যেখানে নেট প্র্যাকটিস করেছি, বল অনেক গ্রিপ করছিল। সবার কাটার অনেক ধরছিল। তাই বলছিলাম মাঠে এমন না-ও হতে পারে। সেøা হলে, পিচ যেটা ডিমান্ড করে সেভাবে বল করতে হবে। সাধারণত শুনে থাকি দণি আফ্রিকা মানেই সিম ও মুভমেন্ট হবে। এখন গ্রীষ্ম আসছে তো, একটু ফ্যাট হচ্ছে, কিছু ধরছে। পরশু (কাল) মাঠে নামলেই বোঝা যাবে উইকেট কেমন আচরণ করছে।
ওয়ানডেতে আমি একটু ভিন্ন
সব ফরম্যাটেই তো খেলতে নেমে, নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই। একটাই ল্য থাকবে, কিভাবে জেতা যায় এবং এর পেছনে যেন আমার অবদান থাকে। আমি তো বোলার। তবে ব্যাট হাতে শেষদিকে দলের ৫-১০ রান প্রয়োজন হলে যেন করতে পারি।
আগের সিরিজের প্রেরণা
অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ানডেতে আমাদের যে বোলিং লাইনআপ আছে, অতীতেও ভালো করেছে। এখনো ভালো করবেÑ এই আশা করছি। যখন একটু হার আসতে থাকে, মানসিকভাবে সবাই একটু ডাউন থাকে। তবে আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।
ব্যাটিংয়ে গেম সেন্সের উন্নতি
গত বেশ কিছু ম্যাচে আমরা চাপের মুখে কলাপ্স করেছি। কিছু ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করা হচ্ছে। আশা করি দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশাআল্লাহ। যারা মূলত ব্যাটার, তারাও তো  কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশাআল্লাহ।
ফিল্ডিংয়ের ভুলত্রুটি
ক্যাচ ড্রপ সুখকর নয়, আমার বলে হোক বা যার বলেই হোক। আশা করছি এই ভুলগুলো হবে না। সাদা বল, সীমিত ওভার। মিস্টেক হলে কস্টলি হয়ে যেতে পারে। আশা করছি সব ভালো দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।