
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নেই, তাই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা বাড়াতে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) সামনে নিয়ে আসার পরিকল্পনা বিসিবির। সাধারণত মার্চ-এপ্রিলে শুরু হওয়া দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর এবার মাঠে গড়াতে পারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই। শুধু সূচিতে পরিবর্তন নয়, কাবগুলোর আর্থিক সুবিধাও বাড়ানোর উদ্যোগ নিয়েছে বোর্ড। তবে মাঠের ক্রিকেট শুরুর আগে কাবগুলোর সাথে সমঝোতাই এখন বড় পরীা।
ডিপিএলের ২০২৬-২৭ মৌসুম আয়োজন নিয়ে আজ বিসিবি বৈঠকে বসবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। অংশ নেবে ১২টি কাবের প্রতিনিধিরা। সেখানে টুর্নামেন্টের সম্ভাব্য সূচি, আয়োজনের পরিকল্পনা এবং কাবগুলোর চাওয়া-পাওয়া নিয়ে আলোচনা হওয়ার কথা। বিসিবি সূত্রমতে, বিপিএল আয়োজন না হওয়ায় ডিপিএলকে এগিয়ে আনার পরিকল্পনা করেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে প্রতিযোগিতাটি। সেপ্টেম্বরে প্রকাশিত প্রাথমিক সূচিতে ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আয়োজনের পরিকল্পনার কথাও এসেছিল। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের বেশি করে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ দিতে চায় বোর্ড। পাশাপাশি বর্ষা মৌসুমে ম্যাচ আয়োজনের ঝুঁকিও এড়াতে চায় সিসিডিএম। গত মৌসুমে বৃষ্টির কারণে বহু ম্যাচ বিঘিœত হওয়ায় আর্থিক তির মুখে পড়েছিল কাবগুলো। নতুন সূচিতে সেই সমস্যার পুনরাবৃত্তি ঠেকানোর চেষ্টা রয়েছে।
আসন্ন আসরে প্রতিটি দলকে বিসিবি থেকে দেয়া হবে ২৫ লাখ টাকা। আগের মৌসুমে এই বরাদ্দ ছিল ১৫ লাখ টাকা। আর্থিক সহযোগিতা বাড়িয়ে প্রতিযোগিতার আয়োজন আরো নির্বিঘœ করার পাশাপাশি কাবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাও এর অন্যতম ল্য।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে কাবগুলোর সাথে খেলোয়াড়দের অসন্তোষ তৈরি হয়েছে। নতুন মৌসুমে পারিশ্রমিকের নিশ্চয়তা এবং দল গঠনের কাঠামো নিয়েও আলোচনা প্রয়োজন। এর আগে খেলোয়াড়েরা পারিশ্রমিকের নিরাপত্তা চেয়ে সিসিডিএমের সাথে বৈঠক করেছেন।
মাঠের লড়াই আয়োজনের জন্য ঢাকার পাঁচটি ভেনু ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হবে আরো একটি মাঠ। এতে কোনো ভেনুতে সমস্যা দেখা দিলে কিংবা সূচিতে পরিবর্তনের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা রাখা সম্ভব হবে। তবে চূড়ান্ত ভেনু ও সূচি নিয়ে বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো বাকি।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহণ। গত তিন মৌসুম ধরে ডিপিএলে বিদেশী ক্রিকেটারদের দেখা যায়নি। এবার তাদের ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি দলগুলোর মধ্যে ভারসাম্য আনতে ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতি ফিরিয়ে আনার চিন্তাও করছে সিসিডিএম। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্য ১২টি কাবকে প্রতিযোগিতায় রাজি করানো। সাম্প্রতিক এক প্রতিবেদনে কাবগুলোর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা উঠে এসেছে। অনেক কাবই এখনো লিগে অংশ নেয়ার বিষয়ে পুরোপুরি আগ্রহী নয়। সে কারণে আজকের বৈঠকে কাবগুলোর দাবি ও আপত্তি গুরুত্ব দিয়ে শুনতে চায় সিসিডিএম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









