বিধির তোয়াক্কা না করেই বিদেশে ঢাবির আওয়ামীপন্থী একদল শিক্ষক
ads

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন আওয়ামীপন্থী শিকের বিরুদ্ধে নিয়ম না মেনে বিদেশে অবস্থানের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে সাবেক ভিসি অধ্যাপক মাকসুদ কামালও রয়েছেন। অভিযোগ রয়েছে, ছুটির মেয়াদ শেষ হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। এ ছাড়া অনুমোদন ছাড়া বিদেশে অবস্থান করেও কেউ কেউ বেতন-ভাতা ও চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা নিচ্ছেন। তাদের কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিার্থীদের আন্দোলনের বিরোধিতা করার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে ঢাবি প্রশাসনের তদন্ত চলছে। অভিযোগের তালিকায় রয়েছেন আইন বিভাগের প্রভাষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান। সরকারি চাকরিজীবীদের বিদেশে যেতে যথাযথ অনুমোদন, অনাপত্তিপত্র (এনওসি) কিংবা সরকারি আদেশ (জিও) নেয়ার নিয়ম রয়েছে। ঢাবি শিকদের েেত্রও বিদেশে অবস্থান ও ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধিমালা অনুসরণ করতে হয়। তবে সংশ্লিষ্ট শিকদের েেত্র এসব নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাবি সাবেক ভিসি অধ্যাপক মাকসুদ কামাল ভারতে অবস্থান করছেন। আবার অন্য কয়েকটি সূত্রের দাবি, তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে শিা মন্ত্রণালয়ের মাধ্যমে ভিসির পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে পদত্যাগের পরও বিশ্ববিদ্যালয়ের শিক হিসেবে বহাল ছিলেন।
প্রশাসনিক ভবন সূত্র জানায়, ২০২৫ সালের এপ্রিলে তিনি এক বছরের গবেষণা ও অধ্যয়ন ছুটি নেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, উচ্চতর গবেষণা ও অধ্যয়নের জন্য শিকরা এ ধরনের ছুটি পেতে পারেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে অনিশ্চয়তা এড়াতে তিনি এ ছুটি নিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে ছুটির মেয়াদ শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ দিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাবি শিার্থীদের ওপর হামলায় উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে অধ্যাপক মাকসুদ কামালসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তথ্যও জানা গেছে। 
জানতে চাইলে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড কাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিএম রাব্বি হোসাইন বলেন, অধ্যাপক মাকসুদ কামাল কোথায় আছেন, তা জানি না। ব্যক্তিগতভাবে তার সাথে কোনো যোগাযোগও নেই। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই তিনি বিভাগে অনুপস্থিত। কবে কাজে ফিরবেন, সে বিষয়েও কোনো তথ্য নেই।
যুক্তরাষ্ট্রে আইন বিভাগের শিক দম্পতি : আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নিও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধেও ছুটির নিয়ম না মেনে বিদেশে থাকা এবং চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগের অভিযোগ উঠেছে। বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই দম্পতি আওয়ামীপন্থী শিকদের সংগঠন নীল দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিার্থীদের আন্দোলনের বিরোধিতা করেন। সে সময় নীল দলের বিভিন্ন সভা, সমাবেশ ও কর্মসূচিতেও তাদের উপস্থিতি ছিল। আজহার উদ্দিন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। অন্য দিকে, শাহরিমা তানজিন ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হন। সে সময় তিনি কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক ছিলেন। আজহার উদ্দিন দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক হিসেবে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে ােভ প্রকাশ করেন বিভাগের শিার্থীরা। একপর্যায়ে ১২০ জনের বেশি শিার্থীর স্বারসংবলিত একটি আবেদন চেয়ারম্যানের কাছে জমা দেয়া হয়। এতে এই শিক দম্পতিকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়। এ দিকে, ২০২৬ সালের আগস্টে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগের কথা উঠে আসে। ওই তালিকায় ঢাবি ৯২ শিকের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫৮ জন শিককে শনাক্ত করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই শিক দম্পতির নামও তদন্তের তালিকায় রয়েছে। তবে তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
যোগাযোগের দুই দিন পর তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করেন তারা। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, কিছু কারণে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে চান না। তবে জুলাইয়ের পর বিতর্কিত হলেও একাডেমিকভাবে তারা যোগ্য শিক। দুজনই ক্যামব্রিজে পড়াশোনা করেছেন। যোগ্যতার কোনো ঘাটতি নেই। সাবেক উপদেষ্টা আসিফ নজরুলও তাদের প্রশংসা করেছেন। বরং জুলাইয়ের পর তাদের চাকরির অধিকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে।
১২ দিনের ছুটিতে গিয়ে অস্ট্রেলিয়ায় অধ্যাপক মুশফিকুর : অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমানের বিরুদ্ধেও অনুমোদিত ছুটির বাইরে বিদেশে অবস্থানের অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থী শিকদের সংগঠন নীল দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিার্থীদের আন্দোলনের বিরোধিতা করায় পরবর্তী সময়ে বিভাগের শিার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ ছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে তৎপর ৪০৪ জন আওয়ামীপন্থী শিকের তালিকায়ও তার নাম রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি তদন্ত কমিটি কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ কারণে তার বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। তবে মায়ের সাথে ওমরা পালনের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রথমে সৌদি আরব যান অধ্যাপক মুশফিকুর। পরে সেখান থেকে অস্ট্রেলিয়ায় চলে যান। ওই দেশে তার নাগরিকত্ব থাকায় সেখানে অবস্থান করা সহজ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ১২ দিনের ছুটি শেষ হলেও তিনি দেশে ফেরেননি। অতিরিক্ত ছুটির আবেদন করলেও বিশ্ববিদ্যালয় তা অনুমোদন করেনি। এরপরও তার বেতন-ভাতা ও চাকরিসংশ্লিষ্ট সুবিধা নেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে অধ্যাপক মুশফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথমে আমি ৮ মাসের স্যাবাটিক্যাল ছুটির আবেদন করি। কিন্তু বিশ্ববিদ্যালয় তা অনুমোদন করেনি। পরে মায়ের সাথে ওমরা করার কথা বলে আবেদন করলে বিশ্ববিদ্যালয় ১২ দিনের ছুটি মঞ্জুর করে। ওই ছুটি ২ সেপ্টেম্বর শেষ হয়। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় আসার পর আরো দুই মাসের ছুটি চেয়ে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। তবে বিশ্ববিদ্যালয় তার সেই আবেদন অনুমোদন করেনি।
এ বিষয়ে ব্যবসায় শিা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন বলেন, অধ্যাপক মুশফিকুর রহমানসহ আরো কয়েকজন শিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাকে নিয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি কাজ করছে। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সিন্ডিকেট সভায় চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের মতো সিদ্ধান্তও আসতে পারে।
বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস ভিসির : অভিযোগের বিষয়ে ঢাবি ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, কারা অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন, সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে কয়েকজন শিকের এমন অবস্থানের কথা শুনেছি।
তিনি আরো বলেন, ‘আপনার মাধ্যমে কিছু বিষয় জানতে পেরেছি। এ ব্যাপারে আমারও কিছুটা ধারণা ছিল। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। বিষয়গুলো যাচাই করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হবে। নিয়ম ভেঙে কাউকে অবৈধ সুবিধা ভোগ করার সুযোগ দেয়া হবে না।