
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেয়া ছাড়া দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে জনগণের রায়কে সম্মান জানাতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদপে নিতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের কথা বলে কোনো লাভ হবে না।
গতকাল রাজধানীর জাতীয় প্রেস কাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির, প্রখ্যাত আলেম ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আজ ভালো নেই। বর্তমান সরকার একসময় দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে নিজেরাও জুলুমের শিকার ছিল। কিন্তু ৫ আগস্টের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের পথে না হেঁটে ৬ আগস্ট থেকেই তাদের আচরণে আওয়ামী লীগ সরকারের শাসনকালের নানা বৈশিষ্ট্য পরিলতি হচ্ছে। দেশজুড়ে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন সংসদে গিয়ে তাদের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে। জুলাই সনদের যেসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদী শাসন কায়েম করা সম্ভব হবে না, সেসব বিষয়ে সরকার ভিন্নমত পোষণ করছে। এটি জনগণের প্রত্যাশার সাথে প্রতারণার শামিল। জনগণ একটি দলকে বিদায় করে আরেকটি দলকে মতায় বসানোর জন্য জীবন দেয়নি; তারা রাষ্ট্র ও রাজনীতিতে মৌলিক পরিবর্তন চেয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে বিশেষ করে তরুণ সমাজের অবদান জাতি কখনো ভুলতে পারবে না। কঠিন সময়ে মাদরাসার শিার্থী ও আলেম-ওলামারা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলেন। আজ সেই মানুষগুলোর যথাযথ মূল্যায়ন হচ্ছে না কেন? যারা জীবন ও রক্ত দিয়ে পরিবর্তনের পথ তৈরি করেছেন, তাদের অবদানকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
তিনি বলেন, বর্তমান সরকারকে আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবেও জানিয়েছি, জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায় কার্যকর না করা। এই দু’টি বিষয়ে সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। দেশে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সবাই মিলে তা প্রতিহত করবে। তবে জাতীয় ঐক্যের কথা বলে জনগণের মৌলিক দাবি উপো করার সুযোগ নেই।
সরকারের প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দায়িত্ব দেয়ার অভিযোগ রয়েছে। অথচ জুলাই আন্দোলনের অন্যতম আকাক্সক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আজ দুর্নীতি ও বৈষম্যের বিস্তার ঘটছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।
তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলের সাত দফা দাবি কোনো দলীয় স্বার্থের দাবি নয়; এগুলো জনগণের দাবি। এসব দাবি বাস্তবায়নের জন্য সংসদের ভেতরে ও বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, বিরোধী দল সরকারের প্রতিটি কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। সরকারকে নিজেদের ভুল সংশোধন করতে হবে এবং জনগণের সামনে দৃশ্যমান পরিবর্তন তুলে ধরতে হবে। জনগণের দেয়া ভোট ও গণভোটের রায়কে সম্মান জানাতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি মরহুম আল্লামা সরওয়ার কামাল আজিজীর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন বিচণ, ধৈর্যশীল, দূরদর্শী ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। আল্লাহর প্রতি তার বিনয়, মানুষের প্রতি দরদ ও ভালোবাসা এবং দ্বীনের খেদমতে তার অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি ছিলেন একজন গুণী মানুষ ও বিশাল ব্যক্তিত্বের অধিকারী। মহান আল্লাহ তার জীবনের সব নেক আমল কবুল করুন, ভুলত্রুটি মা করে দিন, তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার রেখে যাওয়া আমানত ও দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি দোয়া করেন।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে শাসক দল বিএনপিকে আত্মঘাতমূলক মুনাফিকি ভূমিকা পালন থেকে ফিরে আসতে হবে। দেশের জনগণ কোনো অবস্থাতেই এটা মেনে নেবে না।
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









