
- ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন ও অবরোধের দাবি
- ফিলিস্তিনকে মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্ন হিসেবে তুলে ধরলেন তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট
ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতীকী সংহতির বাইরে গিয়ে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক, আইনি ও সাংস্কৃতিক পদপে নেয়ার আহ্বান জানিয়েছেন তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসিফ আল-মারজুকি এবং সুইজারল্যান্ডের সাবেক এক সংসদ সদস্য। তারা বলেছেন, ফিলিস্তিনের প্রশ্ন এখন আর কেবল আরব বা মুসলিম বিশ্বের বিষয় নয়; এটি আন্তর্জাতিক মানবাধিকার, ন্যায়বিচার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সাথে জড়িত।
ইস্তাম্বুলে গতকাল রোববার অনুষ্ঠিত ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা এ কথা বলেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ফিলিস্তিনপন্থী আন্দোলনের কর্মীরা অংশ নেন। এতে তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসেফ মারজুকি ছাড়াও মিসরের গাদ আল-সাওরা পার্টির প্রধান ও সাবেক সংসদ সদস্য ড. আয়মান নূর, আরব-ইসলামিক জাতীয়তাবাদী সম্মেলনের সমন্বয়ক ড. খালেদ আল-সুফিয়ানি, গ্লোবাল কোয়ালিশন ফর প্যালেস্টাইনের সভাপতি ড. আনাস আল-তাকরিতি, লিবিয়ার সাবেক জাতীয় কংগ্রেসের সভাপতি নূরি বুশাহমিন , আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব ড. লায়লা জারুকি প্রমুখ বক্তব্য রাখেন।
ড. মুনসিফ আল-মারজুকি বলেন, গাজার শিশুদের একটি অংশ অঙ্গহানি নিয়ে বেঁচে আছে। অসংখ্য মানুষ তাঁবুতে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড ঠান্ডা ও খাদ্যসঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে। অসুস্থ মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে সমবেত হওয়া মানুষের দায়িত্ব কী, সেই প্রশ্ন তোলেন তিনি। মারজুকি বলেন, ‘আমাদের হাতে এমন সেনাবাহিনী নেই, যা আমরা সেখানে পাঠাতে পারি। এমন অর্থও নেই, যা দিয়ে তাদের সব প্রয়োজন মেটাতে পারি। পরিস্থিতি বদলে দেয়ার মতো রাজনৈতিক প্রভাবও আমাদের নেই। কিন্তু আমাদের কাছে ভালোবাসা, গর্ব, অবিচলতা ও সংহতি আছে।’
তার মতে, গাজা ও পশ্চিম তীরের মানুষের প্রতি ভালোবাসা, সংহতি ও অবিচল সমর্থনই এই মুহূর্তে তাদের দেয়ার মতো গুরুত্বপূর্ণ সম্পদ। তবে শুধু আবেগ প্রকাশ করে দায়িত্ব শেষ করা যাবে না। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আইনি, রাজনৈতিক ও গণমাধ্যমের লড়াইও জোরদার করতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনের পে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে আরব বিশ্বের জনগণের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর নাগরিক, মানবাধিকার সংগঠন এবং ইহুদি সম্প্রদায়ের সাথেও যোগাযোগ বাড়াতে হবে। ফিলিস্তিনের বাস্তব পরিস্থিতি আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরতে হবে।
স্বাভাবিকীকরণের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান : ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে মারজুকি বলেন, শান্তি বা শান্তির বাস্তব সম্ভাবনা থাকলে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রশ্ন বিবেচনা করা যেতে পারে। কিন্তু গাজায় হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয় অব্যাহত থাকার পরিস্থিতিতে স্বাভাবিকীকরণ গ্রহণযোগ্য হতে পারে না। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক পর্যায়ে দেয়া প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান ও নিপীড়ন অব্যাহত রেখেছে। এ অবস্থায় আরব জনগণের দায়িত্ব হলো সর্বত্র সোচ্চার হওয়া এবং স্বাভাবিকীকরণের বিরুদ্ধে জনমত তৈরি করা।
মারজুকির বক্তব্যে ফিলিস্তিনের পাশাপাশি সুদান, ইয়েমেন ও লিবিয়ার সঙ্কটও উঠে আসে। তিনি বলেন, একটি মানবিক বিপর্যয় যেন অন্য বিপর্যয়কে আড়াল করে না ফেলে। আরব বিশ্বের বিভিন্ন দেশে সঙ্ঘাত ও দুর্দশার শিকার মানুষের প্রতিও সংহতি বজায় রাখতে হবে।
ফিলিস্তিন এখন বৈশ্বিক মানবাধিকারের প্রশ্ন : মারজুকি বলেন, ফিলিস্তিনের প্রশ্নে সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। বিষয়টি আর শুধু আরব ও মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নেই; বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যেও ফিলিস্তিনের অধিকার নিয়ে আলোচনা ও সংহতি বিস্তৃত হয়েছে।
তার ভাষায়, ফিলিস্তিন এখন একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের সমস্যা এবং জনগণের অধিকারের প্রশ্ন। এটি কেবল আরব বা ইসলামী বিশ্বের সমস্যা নয়।
তিনি বলেন, ফিলিস্তিনের পে আইনি লড়াই, রাজনৈতিক চাপ ও গণমাধ্যমের প্রচারণাকে একসাথে এগিয়ে নিতে হবে। এসব উদ্যোগকে অনেকের কাছে গৌণ মনে হলেও বৃহত্তর সংগ্রামে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের প্রশ্নে দ্বৈতনীতির সমালোচনা : সম্মেলনে বক্তব্য দেয়া সুইজারল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও দেশটির পররাষ্ট্রবিষয়ক কমিটির সাবেক সভাপতিও ফিলিস্তিনের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রগুলোর দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও চুক্তি গ্রহণ করেছে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিসহ এসব আইনি কাঠামোর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করা।
কিন্তু ফিলিস্তিনের েেত্র এসব নীতি ও অঙ্গীকারের বাস্তব প্রয়োগে বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিন সঙ্কটের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে তিনি ১৯৪৭ সালের জাতিসঙ্ঘের বিভাজন পরিকল্পনার সমালোচনা করেন। তার বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনের ভূমি ও রাজনৈতিক অধিকার নিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার সিদ্ধান্তের মধ্য দিয়েই ঐতিহাসিক অন্যায্যতার সূচনা হয়েছিল। জাতিসঙ্ঘের প্রতিষ্ঠাকালীন কাঠামো এবং পরবর্তী আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ঔপনিবেশিক শক্তিগুলোর প্রভাবও ফিলিস্তিনের প্রশ্নে প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় যে ন্যায়বিচার ও মানবাধিকারের ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল, ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে তার সুফল থেকে বঞ্চিত। আন্তর্জাতিক আইন শুধু শক্তিশালী রাষ্ট্রের স্বার্থ রার জন্য নয়, অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর সুরার জন্যও সমানভাবে কার্যকর হতে হবে।
ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে তুরস্কের প্রতি আহ্বান : সুইজারল্যান্ডের সাবেক এই আইনপ্রণেতা তুরস্কের সরকার ও সংসদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক চাপ ও অবরোধমূলক ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত না রেখে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় আরো দৃঢ় অবস্থান নেয়া উচিত।
তিনি তুরস্কের ঐতিহাসিক ও ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, ন্যাটোর সদস্য এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশটির ফিলিস্তিনের পে আরো কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তুরস্কের কাছে তার বিশেষ প্রত্যাশার কারণ হিসেবে দেশটির ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক উত্তরাধিকার এবং আঞ্চলিক রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেন তিনি।
তার মতে, ফিলিস্তিনের প্রশ্নে শুধু উদ্বেগ প্রকাশ কিংবা রাজনৈতিক বিবৃতি যথেষ্ট নয়। এমন পদপে নিতে হবে, যা ইসরাইলের নীতিতে বাস্তব পরিবর্তনের চাপ সৃষ্টি করতে পারে।
সুইজারল্যান্ডের নিরপেতার ঐতিহ্য নিয়ে প্রশ্ন : নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে সুইজারল্যান্ডের বর্তমান নীতির সমালোচনা করেন বক্তা। সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সাবেক সভাপতি হিসেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেণের অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিরপেতা, মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও কূটনৈতিক মধ্যস্থতার জন্য বিশেষ মর্যাদা অর্জন করেছে। কিন্তু ফিলিস্তিন প্রশ্নে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান তাকে হতাশ করেছে। তার অভিযোগ, সুইজারল্যান্ডের সংসদ ও সরকারের সংখ্যাগরিষ্ঠ অংশ বর্তমানে ইসরাইলের প্রতি অতিরিক্ত সমর্থন প্রদর্শন করছে। এতে ফিলিস্তিনিদের অধিকার ও আন্তর্জাতিক আইনের পে দেশটির ঐতিহ্যগত অবস্থান দুর্বল হচ্ছে।
হামাস ও হিজবুল্লাহকে নিষিদ্ধ করার উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এসব সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদপে নেয়া হলেও ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের েেত্র সমতুল্য জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ কেন দেখা যাচ্ছে না।
চলচ্চিত্র ও শিার মাধ্যমে ফিলিস্তিনের ইতিহাস তুলে ধরা : ফিলিস্তিনের পে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে সুইজারল্যান্ডে তাদের সংগঠনের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বক্তা জানান, তাদের সংগঠন চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও সৃজনশীলতা তুলে ধরছে। এসব আয়োজনে দর্শকদের আগ্রহ বাড়ছে। অনেকেই এখন ফিলিস্তিনিদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে চাইছেন।
তিনি বলেন, ফিলিস্তিনকে শুধু যুদ্ধ, ধ্বংস ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দেখলে দেশটির জনগণের প্রকৃত পরিচয় বোঝা সম্ভব নয়। ফিলিস্তিনি নারী-পুরুষের মেধা, সৃজনশীলতা, অর্জন ও অবদানও বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এ উদ্দেশ্যে তাদের সংগঠন শিামূলক কর্মসূচি ও স্কুলভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষভাবে ১৯৪৮ সালের নাকবা বা ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি ও ভূমি হারানোর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বক্তা জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিনের ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড সম্পর্কে জানাতে বিভিন্ন শিামূলক উপকরণও তৈরি করা হয়েছে।
আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের তাগিদ : সম্মেলনে বিভিন্ন দেশের সংগঠন ও প্রতিনিধিদের অংশগ্রহণের প্রশংসা করে সুইজারল্যান্ডের সাবেক এই আইনপ্রণেতা বলেন, ফিলিস্তিনের পে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। শুধু বক্তব্য, বিবৃতি কিংবা সমাবেশের মধ্যে সংহতি সীমাবদ্ধ না রেখে বাস্তব সহযোগিতা ও যৌথ কর্মসূচিতে যেতে হবে।
তার বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে রাজনৈতিক ও কূটনৈতিক পরিসরের পাশাপাশি সাংস্কৃতিক, শিামূলক ও নাগরিক উদ্যোগের সাথে যুক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
আন্তর্জাতিক সংহতির নতুন রাজনৈতিক তাৎপর্য : ইস্তাম্বুলের সম্মেলনে দুই বক্তার বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক উদ্যোগের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মারজুকি গুরুত্ব দিয়েছেন ভালোবাসা, সংহতি, আন্তর্জাতিক জনমত, আইনি ও রাজনৈতিক লড়াই এবং স্বাভাবিকীকরণের বিরোধিতার ওপর। অন্য দিকে সুইজারল্যান্ডের সাবেক আইনপ্রণেতা আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগ, তুরস্কের রাজনৈতিক ভূমিকা, ইসরাইলের বিরুদ্ধে কার্যকর চাপ এবং সাংস্কৃতিক ও শিামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
দুই বক্তব্যের অভিন্ন বার্তা হলো, ফিলিস্তিনের পে আন্তর্জাতিক সংহতিকে কেবল আবেগ ও প্রতীকী সমর্থনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। একে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক, আইনি, সাংস্কৃতিক ও নাগরিক উদ্যোগে রূপ দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নকে তারা শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সঙ্কট হিসেবে দেখেননি; বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বৃহত্তর পরীার সাথে যুক্ত করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









