
দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
গতকাল ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস জানায়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
আমিরাতের এই নেতা জানিয়েছেন, মানবজাতির জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার ল্েয বিশ্বনেতাদের সাথে আলোচনায় অংশ নিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপোয় আছেন।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য হবে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার ব্যবস্থা গড়ে তোলা)। এই সম্মেলনটি একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থায় উদ্ভাবনী পদ্ধতির অন্বেষণ করেন। বার্ষিক এই আয়োজনটি অংশগ্রহণকারী দেশগুলোকে তাদের অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবনগুলো ভাগ করে নেয়া এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার সুযোগ করে দেয়।
ইউএইর দূতাবাসের তথ্যানুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনেরও বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এই আয়োজনে বিশ্বজুড়ে বিভিন্ন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং চিন্তাবিদরাও যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে এতে ছয় হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









