ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জাতীয় প্রেস কাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত।
ads

নিজস্ব প্রতিবেদক
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গাজায় ইসরাইল যে ভয়াবহ বর্বরতা ও গণহত্যা চালাচ্ছে, তা যুক্তরাষ্ট্রের মদদে পরিচালিত হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
তিনি অভিযোগ করেন, ১৯৪৭ সালে বিশ^ব্যাপী ইহুদিদের এনে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের মাধ্যমে জাতিসঙ্ঘ মুসলমানদের বাস্তুচ্যুত হওয়ার পথ তৈরি করেছিল। পরবর্তী সময়ে জাতিসঙ্ঘের হস্তেেপ ফিলিস্তিনের ভূখ-ে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও ফিলিস্তিনকে পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। অথচ ইসরাইলকে জাতিসঙ্ঘের সদস্য করা হয়েছে। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য না করে পর্যবেক রাষ্ট্র হিসেবে রাখার বিষয়টি আন্তর্জাতিক বৈষম্যের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
গতকাল ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দণি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর জাতীয় প্রেস কাবের আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনের জনগণের পে অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে দখলদার ইসরাইলের গণহত্যায় নিহতদের শাহাদাত কামনায় দোয়া করায় জায়নবাদী গোষ্ঠী জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরকে বিতর্কিত করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের অনেকেই ফিলিস্তিনের পে বাংলাদেশের জনগণের অবস্থান স্পষ্ট করেছেন। ভবিষ্যতেও ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রায় বাংলাদেশের জনগণের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিবেশী দেশের কিছু নেতার বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকির পরও সরকারের নীরবতায় জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের চেয়ে প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের আওয়ামী লীগের প্রতি বেশি প্রেম দেখা যায়।’
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একবিংশ শতাব্দীতে সভ্যতার কথা বলা হলেও ফিলিস্তিনের নারী, শিশু ও বেসামরিক মানুষ বেঁচে থাকার অধিকার এবং নিরাপত্তার জন্য লড়াই করছেন। এটি মানবজাতির জন্য লজ্জাজনক। ফিলিস্তিনের জনগণ জীবন দিয়ে হলেও কোনো পরাশক্তির কাছে মাথানত না করে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনে ইসরাইল গণহত্যা চালাচ্ছে, আর বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে গণহত্যা সংঘটিত হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত তিনটি গণহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার দিন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার আন্দোলনের ঘটনাগুলো উল্লেখ করেন।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফিলিস্তিনের বিষয়টি কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর সমস্যা নয়; এটি মানবতা ও মানবাধিকারের প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও ফিলিস্তিনে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক দ্বিচারিতা বন্ধ করে সব রাষ্ট্র ও মানুষের সমান অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তথাকথিত সভ্যতার যুগে দাঁড়িয়ে বিশে^র মানুষ রক্তাক্ত হচ্ছে। ফিলিস্তিনে বিপুলসংখ্যক মানুষ যুদ্ধ ও গণহত্যার কারণে পঙ্গুত্ব বরণ করেছেন বলে উল্লেখ করে তিনি ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানান। তার বক্তব্যে ইসরাইলকে মানবতার জন্য ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হয়।
সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, ফিলিস্তিনি জনগণকে বিশ^সভ্যতার অনেক অংশ যথাযথ মানুষ হিসেবে বিবেচনা করছে না বলেই ইসরাইলের গণহত্যা বন্ধ হচ্ছে না। ভারতের বিজেপি সরকার ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যাকে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা দণি সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, বিশে^র সব মজলুম জনগোষ্ঠীর প্রতি সংহতি অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী মজলুম মানুষের পে ভূমিকা রাখায় দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলে দাবি করেন তিনি। জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়েও অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপপ্রচারে দলের অগ্রযাত্রা থামবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় আরো বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ হাসান নাসির এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দেিণর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ফিলিস্তিনের জনগণ শুধু ভূখণ্ডের জন্য জীবন দিচ্ছেন না; তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের পে ছয় দফা দাবি তুলে ধরেন।
আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।