ফাউলের উদ্দেশ্যে মাঠে নামলে রেফারির ম্যাচ পরিচালনা অসম্ভব
রাজনৈতিক দলের সাথে সংলাপে অংশ নেন সিইসিসহ ইসি কমিশনাররা : নয়া দিগন্ত।
ads

- নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন : ইসি মাছউদ
- ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য বিকল্প থাকবে না : ইসি সানাউল্লাহ
- প্রার্থীর জামানত কমানো, পেশিশক্তি ও কালোটাকা বন্ধের দাবি দলগুলোর

বিশেষ সংবাদদাতা
সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে রেফারির পে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয় মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও মাঠে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট প্রভাবশালী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি থাকবে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আর জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন। আমরা কাকে অবিশ্বাস করব, এটা জাতির জন্য দুর্ভাগ্য।
আর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির প্রভাব ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোর ও নিরপে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে কোনো ধরনের পপাত করা হবে না।  গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।
গতকাল রোববার আগারগাওয়ের নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন। রোববার থেকে শুরু হওয়া তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সাথে এই মতবিনিময় সভায় প্রথমদিনে গতকাল অন্যান্য কমিশনাররা, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দিনের সংলাপে জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা অংশ নেন।
জামানত কমানো ও কালোটাকা বন্ধের দাবি দলগুলোর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন আলোচনায় অংশ নিয়ে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে তৃণমূলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। তবে সরকারি প্রভাবমুক্ত না হলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন। বর্তমান পরিস্থিতিতে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এমনটা বলা যায় না। তিনি বলেন, ইউপি নির্বাচনে জামানতের টাকা কমানো প্রয়োজন। কালোটাকার মালিকরাই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। আর্থিক সঙ্কটের কারণে অনেক ভালো মানুষ নির্বাচনে অংশ নিতে পারছেন না। তিনি বলেন, এখন মেম্বার প্রার্থীরাও ৪০ থেকে ৫০ লাখ টাকা এবং চেয়ারম্যান প্রার্থীরা এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যয় করছেন বলে শোনা যায়। নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। ভোটের আগে ভোটারদের কাছে টাকা পৌঁছানো ঠেকাতে হবে। নির্বাচন কমিশন দলনিরপেভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: রুবেল হাওলাদার বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার সুযোগ দিতে হবে। প্রচারণাকে কেন্দ্র করে অনেক সময় সহিংসতা ঘটে। এসব ঘটনার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তার দল সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী এবং ইউপি নির্বাচনে গঠনমূলক সহযোগিতা করবে।
গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহিদুল্লাহ শিকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কালোটাকার প্রভাবমুক্ত ও নিরপে করতে হবে। দরিদ্র মানুষও যাতে নির্বাচিত হওয়ার সুযোগ পান, সেই পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। তাই প্রশাসনকে দলনিরপেভাবে দায়িত্ব পালন করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুর রহমান মৃধা বলেন, নির্বাচনকালীন সময়ে কমিশনের দায়িত্ব অনেক বেশি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রাকারী বাহিনী মোতায়েন করতে হবে। গুজব ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে মনিটরিং সেল গঠন, ভোটকেন্দ্র থেকে দ্রুত ফলাফল প্রকাশ এবং নিরপে নির্বাচনী কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচনের আগে পেশাজীবীদের সাথে শান্তিপূর্ণ সংলাপের আয়োজন এবং কালোটাকা ও পেশিশক্তির প্রভাব বন্ধের আহ্বান জানান।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো তি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। তিনি বলেন, শুধু বিএ বা এমএ পাস করলেই প্রকৃত জ্ঞান ও নৈতিকতা অর্জিত হয় না। গ্রামের স্বল্পশিতি কিংবা অশিতি মানুষের মধ্যেও অনেক সময় তথাকথিত শিতি ব্যক্তিদের চেয়ে বেশি জ্ঞান, নীতি, আদর্শ ও মানবিক গুণাবলি থাকতে পারে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপে করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরো শক্ত হওয়া প্রয়োজন।
জামানত বাড়ানোর ব্যাখ্যা ইসির
রাজনৈতিক দলগুলোর জামানত কমানোর দাবির পরিপ্রেেিত নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের প থেকে আসেনি। কমিশন নিজেই যুক্তি ও উদ্দেশ্য বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আগে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে কমপে ৫০০ ভোটারের সমর্থনসূচক স্বার প্রয়োজন হতো। এর উদ্দেশ্য ছিল প্রার্থীর সংখ্যা সীমিত রাখা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর ব্যয়সীমা দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবতার সাথে অনেক সময় এসব ব্যয়ের হিসাবের মিল থাকে না। সে বিবেচনায় চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে পাঁচ হাজার টাকা করা হয়েছে। উপযুক্ত ও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত ব্যক্তিরাই যাতে প্রার্থী হন, সে ল্েযই জামানতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, বিচারকরা যদি ঘুষ খায় জাতির জন্য দুর্ভাগ্য। আমরা কাকে অবিশ্বাস করব? পৃথিবীতে সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন বিচারকরা, পৃথিবীর সব জায়গায়। এখন বিচারকরা যদি ঘুষ খান, যা করা দরকার আল্লাহ মাফ মরুক, তাহলে কী করবেন, জাতির জন্য দুর্ভাগ্য। পুলিশ যদি ডাকাতি করে জাতির জন্য দুর্ভাগ্য। তিনি বলেন, আমরা এবার আইন করেছি, যেটা আগে ছিল না। ভোটের দায়িত্বে থেকে কেউ অনিয়ম করলে আমরা সরাসরি দুই মাস বরখাস্ত করতে পারব। এরপর সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিলো তাও জানাতে হবে। যদি না জানায় তবে তখনও আমরা ব্যবস্থা নিতে পারব, আগে বিষয়টা ছিল না।
এই নির্বাচন কমিশনার বলেন, আমরা জামানত বাড়িয়েছি প্রার্থী সংখ্যা কমানোর জন্য। কারণ প্রার্থী সংখ্যা বেড়ে গেলে ভোটদান বাধাগ্রস্ত হবে। এজন্য জামানতটা বাড়ানো হয়েছে। তিনি বলেন, আমরা নির্বাচনী ব্যয়টাও বাড়িয়েছি। অনেকে ব্যয় বেশি করে বারবার মিথ্যা তথ্য দেন। তাই মিথ্যাটা কমানোর জন্য ব্যয় বাড়িয়েছি। সবার সহযোগিতায় আইনের মধ্যে থেকে সুষ্ঠু নির্বাচনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
আচরণবিধি ভাঙলে ইসি ছাড়বে না
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘনের েেত্র অপরাধে সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনী সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এ েেত্র তাকে ছাড় দেয়া হবে না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, তাদের বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। কারণ অনুসারীরা তাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি ঘোষণা দেন যে সহিংস নির্বাচনের পথে আর হাঁটবেন না এবং ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, তাহলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হবে ভোটের মাধ্যমে। অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের প থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
অভিযোগ নিষ্পত্তিতে সীমাবদ্ধতা-সিইসি
সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও নির্বাচনী অনুসন্ধান কমিটি রয়েছে। অনেকে অভিযোগ পাওয়ার পরই কমিশনের ব্যবস্থা নেয়া বা শাস্তি দেয়ার নির্দেশনা প্রত্যাশা করেন। তবে এ েেত্র কমিশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটি বিচার বিভাগের অধীন। একজন বিচারককে কমিশন বলতে পারে না যে কাউকে পাঁচ বা ১০ বছরের সাজা দিতে হবে, জামিন দেয়া যাবে না কিংবা নির্দিষ্ট কোনো ব্যবস্থা নিতে হবে। তারা বিচার বিভাগের অংশ, নির্বাহী বিভাগের নয়। ফলে তাদের বিচারিক কার্যক্রমে কমিশনের সরাসরি নির্দেশনা দেয়ার সুযোগ নেই।
জরিমানার পরিমাণ কম হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দিষ্ট আইনি মতা রয়েছে। ইচ্ছা করলেই তাদের দিয়ে ৫০ হাজার বা এক লাখ টাকা জরিমানা করানো সম্ভব নয়। তাদের জরিমানা করার মতা প্রচলিত অন্যান্য আইন দ্বারা নির্ধারিত। তাই সংশ্লিষ্ট আইনের সাথে সামঞ্জস্য রেখেই বিধান তৈরি করতে হয়।
আজ ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সাথে সংলাপের সূচি রয়েছে। প্রথম দিনের সংলাপে অংশ না নিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর অংশ নেয়ার কথা জানিয়েছে বিএনপি। ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিন জামায়াতে ইসলামীরও অংশ নেয়ার কথা রয়েছে।