ফটোসাংবাদিকদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন : পিআইডি।
ads

 নয়া দিগন্ত ডেস্ক

ফটোসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। 
গতকাল সকালে জাতীয় প্রেস কাব মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস কাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম। বিকেলে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংগঠনিক আলোচনা এবং গুলিস্তানের একটি হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 
আজ সমাপনী দিনে পিআইবিতে ফটোসাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতেও প্রধান অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।