
বেয়াল্লিশ.
মানুষকে মানবিক হওয়ার শিক্ষা অর্জনের চেয়ে বড় কোনো ডিগ্রি নেই। এই ডিগ্রি মানুষের না থাকলে অন্য সব ডিগ্রি বড় শ্রীহীন দেখায়। আগে মানুষের মতো মানুষ হতে হবে। তারপর অন্য কিছু।
মলেকিউলার বায়োলজি আর বায়োকেমিস্ট্রি দুটির মাঝে অনেক বিষয়ে মিল আছে। ফুলবানু আর সাদিয়া কাস শেষে রুমে ফিরে নিজেদের মাঝে কাসের পড়া নিয়ে আলোচনা করে। নোট তৈরি করে। হলের রুমটাই তাদের জন্য এক লাইব্রেরি। ুডিয়েনকোলেগে তারা ৬ মাসেই শেষ করে। এখানে ভালো ফলাফল করে শিক্ষকদের নজরে আসে। শিক্ষকদের প্রিয় ছাত্রীতে পরিণত হয়। হাইডেলবের্গ বিশ^বিদ্যালয় গবেষণাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব প্রদান করে। সাদিয়াদের প্রিয় শিক্ষক ড. জর্জ ফিলিপ অনেক দিন ধরে ক্যান্সার বায়োলজি নিয়ে গবেষণা করছেন।
(চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









