দোহাজারী-পাহাড়তলী রেললাইন ব্রডগেজে উন্নীতকরণের কাজ শুরু ডিসেম্বরেই
দোহাজারী-চট্টগ্রাম পর্যন্ত পুরনো মিটারগেজ লাইনের পটিয়া রেলওয়ে স্টেশন : নয়া দিগন্ত।
ads

এস এম রহমান পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) 

অবশেষে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে দণি চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের পাহাড়তলী পর্যন্ত বিদ্যমান মিটারগেজ রেললাইন ব্রডগেজে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বর মাসেই এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা। গতকাল শনিবার প্রকল্পটির পরিচালক (পিডি) প্রকৌশলী আসাদুল হক বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেন। গত ২৫ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি বহুল প্রত্যাশিত এ প্রকল্পের অনুমোদন দিয়েছে। 
প্রকল্প পরিচালক জানান, ইতোমধ্যে এডিবির সাথে ঋণচুক্তি সম্পন্ন হয়েছে। প্রকল্পের আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে। বর্তমানে ঠিকাদার নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ঠিকাদার নিয়োগ সম্পন্ন করে বহুল প্রত্যাশিত এ প্রকল্পের নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
জানা গেছে, বাংলাদেশ সরকার ও এডিবির যৌথ অর্থায়নে ১০ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথের সাথে সামঞ্জস্য রেখে দোহাজারী থেকে ষোলশহর এবং ষোলশহর থেকে চট্টগ্রাম হয়ে পাহাড়তলী পর্যন্ত বিদ্যমান মিটারগেজ (এমজি) রেলপথকে ব্রডগেজ (বিজি) ও ডুয়েলগেজে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন রয়েছে তিন হাজার ৭১১ কোটি টাকার বেশি। বাকি সাত হাজার ৮৬ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে এডিবি ঋণ দেবে। ২০২৩ সালের নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন লাভ করে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে আয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 
রেলওয়ে সূত্রে জানা গেছে, দোহাজারী থেকে চট্টগ্রামের ষোলশহর হয়ে পাহাড়তলী পর্যন্ত বিদ্যমান রেললাইনটি ব্রডগেজে রূপান্তর করা হচ্ছে। অন্য দিকে নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথটি সিঙ্গেল ট্র্যাক ডুয়েলগেজ পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে; অর্থাৎ একই রেলপথে মিটারগেজ ও ব্রডগেজÑ উভয় ধরনের ট্রেন চলাচলের উপযোগী লাইন রয়েছে। 
নতুন নির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথে ব্রডগেজ লাইনের প্রতি এক্সেলের ভারবহন সমতা প্রায় ৩০ মেট্রিকটন। অন্য দিকে মিটারগেজ লাইনে প্রতি এক্সেলের ভারবহন সমতা ১৫ মেট্রিকটনের বেশি। বর্তমানে ঢাকা হয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে পর্যটন নগরী কক্সবাজারে যে ট্রেন চলাচল করছে, তার ক্যারেজের (মিটারগেজ) প্রতি এক্সেলের ভারবহন সমতা প্রায় ১৫ মেট্রিকটন। 
এ কারণেই শত বছরের পুরনো কালুরঘাট রেলওয়ে সেতুর ভারবহন সমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছিল। কালুরঘাট রেলওয়ে সেতুর ওপর দিয়ে নির্মিত পুরনো রেললাইনটি ছিল মিটারগেজ পদ্ধতির। ওই লাইনে প্রতি এক্সেলের ভারবহন সমতা ছিল প্রায় ১২ মেট্রিকটন। বর্তমানে রেলওয়ের মিটারগেজ ইঞ্জিনের প্রতি এক্সেলের ভারবহন সমতা ১৫ মেট্রিকটনের বেশি। ফলে এ সমতার সাথে সামঞ্জস্য রাখতে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে কালুরঘাটের পুরনো রেলসেতুর আনুষঙ্গিক মেরামতসহ রেললাইনের ভারবহন সমতা বৃদ্ধি করা হয়। এর পরই ঢাকা-চট্টগ্রাম হয়ে দোহাজারী-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্ভব হয়েছে। 
অন্য দিকে চট্টগ্রাম-দোহাজারী অংশের রেললাইন এখনো মিটারগেজ হওয়ায় এ রুটে বর্তমান ভারবহন সমতাসম্পন্ন ব্রডগেজ ট্রেন চলাচল করতে পারছে না। ফলে ঢাকা-চট্টগ্রাম হয়ে দোহাজারী-কক্সবাজার রেলপথের পূর্ণাঙ্গ সুফল পেতে দু’টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর একটি হলো বিদ্যমান মিটারগেজ রেলপথকে ব্রডগেজে উন্নীতকরণ প্রকল্প। অন্যটি হলো কালুরঘাটের পুরনো রেলসেতুর প্রায় ৭০ মিটার উজানে নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প। নতুন সেতু নির্মাণ প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন ওই প্রকল্পের পরিচালক আবুল কালাম চৌধুরী। 
দোহাজারী-পাহাড়তলী হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিদ্যমান রেললাইন ব্রডগেজে উন্নীতকরণ প্রকল্প সূত্রে জানা গেছে, পর্যটন নগরী কক্সবাজারের সাথে নিরাপদ, দ্রুতগতিসম্পন্ন ও নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ স্থাপনের ল্েযই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থেকে দোহাজারী পর্যন্ত বিদ্যমান সিঙ্গেল ট্র্যাক মিটারগেজ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হলে ট্রেনের গতিসীমা বৃদ্ধি পাবে। একই সাথে রেলপথটির সেকশনাল ক্যাপাসিটি বাড়িয়ে দৈনিক ২৬ জোড়া ট্রেন চলাচলের উপযোগী করা সম্ভব হবে।
এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের পাহাড়তলী থেকে ঝাউতলা রেলস্টেশন পর্যন্ত ডাবল লাইন ডুয়েলগেজ বাইপাস ট্র্যাক নির্মাণ করা হবে। এ ছাড়া চট্টগ্রামের ষোলশহর স্টেশন থেকে কালুরঘাটে নির্মাণাধীন নতুন সেতুর সংযোগ সড়ক পর্যন্ত ডুয়েলগেজ ডাবল ট্র্যাক নির্মাণ এবং গোমদণ্ডী থেকে দোহাজারী পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন স্থাপন করা হবে। এ সেকশনের তিনটি রেলস্টেশন নতুন করে পুনর্নির্মাণ এবং ১৪টি স্টেশন সংস্কার করা হবে। পর্যটন নগরী কক্সবাজারের সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের ল্েয ইতোমধ্যে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের কাজ শেষ হয়েছে এবং এ রুটে ট্রেন চলাচলও শুরু হয়েছে। 
জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নিরবচ্ছিন্ন ও দ্রুতগতিসম্পন্ন ব্রডগেজ ট্রেন পরিচালনার জন্য চট্টগ্রাম-দোহাজারী সেকশনের বিদ্যমান মিটারগেজ রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা জরুরি হয়ে পড়ে। একই সাথে এ অংশের বিভিন্ন রেল স্থাপনা ও সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়নও প্রয়োজন। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে দ্রুতগতির ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি এ অংশের সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধি পেয়ে দৈনিক ২৬ জোড়া ট্রেন চলাচলের সমতা তৈরি হবে বলে অনুমোদিত প্রকল্পের বিবরণে উল্লেখ করা হয়েছে। 
এ ছাড়া প্রকল্পের আওতায় পাহাড়তলী-ঝাউতলা বাইপাস রেললাইন নির্মাণ করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনগুলোকে আর চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে ঘুরে যেতে হবে না। ফলে চট্টগ্রাম স্টেশনে প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার কারণে অতিরিক্ত সময় ব্যয় হবে না। এতে ট্রেনের রানিং টাইম প্রায় এক ঘণ্টা সাশ্রয় করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের ষোলশহর থেকে কক্সবাজার পর্যন্ত উচ্চগতির ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেন পরিচালনার পাশাপাশি ঢাকা ও সিলেট অঞ্চল থেকেও উচ্চগতির ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। 
প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে চট্টগ্রামের গোমদণ্ডী-দোহাজারী মেইনলাইন রেলপথের ২৯ দশমিক ৩২ কিলোমিটার অংশ উন্নীতকরণ। পাশাপাশি পাহাড়তলী-ঝাউতলা বাইপাস রেলপথে ডুয়েলগেজ ডাবল ট্র্যাক, লুপ ও অন্যান্য লাইনসহ ১০ দশমিক ৮৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। সব মিলিয়ে প্রকল্পের আওতায় মোট ৬২ দশমিক ৮৮ কিলোমিটার মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর ও নতুন রেললাইন নির্মাণের কাজ করা হবে। 
এ ছাড়া চট্টগ্রামের ষোলশহর থেকে কালুরঘাট সেতুর সংযোগ সড়ক পর্যন্ত ডুয়েলগেজ ডাবল ট্র্যাক নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় পাঁচটি স্টেশনে কম্পিউটার বেইজড ইন্টারলকিং (সিবিআই) সিগন্যালিং ব্যবস্থা চালু করা হবে। তিনটি স্টেশন ভবন পুনর্নির্মাণ এবং ১৪টি স্টেশন ভবনের সংস্কারকাজ সম্পন্ন করা হবে। রেলপথের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে ২০টি মেজর এবং ৬৮টি মাইনর ব্রিজ পুনর্নির্মাণের কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তিনটি রেল ওভারপাস নির্মাণ করা হবে।