
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল বোমা উদ্ধার করেছে এসআরবি-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাতিরপুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তি এসআরবি-৫ নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এরপর সেগুলোর জব্দ তালিকা করে থানায় জমা দেয়া হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো তাজা কি-না তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞদল আসবে। এরপর পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









