
(গত দিনের পর)
কিন্তু সাবধান! তার কথার কোনো উত্তর দিবে না। মুখে একটি শব্দও উচ্চারণ করবে না তখন। কথা বলেছ কী বিপদ ডেকে এনেছ। কথা বললেই মন্ত্রতাড়িত হয়ে পড়বে তুমি। তখন আর নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না। একেবারে অনুগত হয়ে যাবে। চিরকাল তার দাস হয়ে থাকতে হবে। তোমার নিজস্ব শক্তি বলে আর কিছুই থাকবে না তখন। আর তুমি যদি কথা না বলো, তা হলে মেয়েটি অবাক হবে। অপমানিতও হবে খানিকটা। সে তখন একটি সোনার চিরুণী বাড়িয়ে দেবে তোমার দিকে। বলবে, স্নান করবে না? আচ্ছা নাও। এই চিরুণী দিয়ে চুলগুলো আমার বেণী করে দাও। তুমি তখন হাত বাড়িয়ে চিরুণীটি নিবে এবং কোনো কথা না বলেই তার চুলগুলো বেণী করে দিতে থাকবে। আসলে সেই পরমা সুন্দরী কোনো মনুষ্য রমণী নয়। সে হলো ড্রাগন কন্যা ‘মুরিয়া মিজ’। তার জিহ্বায় আগুন জ্বলে। (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









