
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির ঘরবাড়ি, রাস্তা, মসজিদ, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ সংস্কার কার্যক্রমসহ বিভিন্ন সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
পিডব্লিউডির অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খায়রুল ইসলামের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের আমির আবু সাঈদ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, ঢাকা-১২ আসনের উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক আতাউর রহমান সরকার। এ ছাড়া পিডব্লিউডির সংশিষ্ট ইঞ্জিনিয়ার, শের-ই-বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি তারিফুল ইসলাম, শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম, ড. জাকির হোসেন, মোহাম্মদ আলী, নাজমুল হক, এখতিয়ার হায়দার খান প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কার কাজ বাস্তবায়িত হলে আবাসিক কলোনির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









