
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, ‘শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে তারা পালিয়েছে।’
তিনি বলেন, ‘সেই অপশক্তির বিরুদ্ধে মাদরাসার ছাত্র-শিক্ষকসহ দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিল। যারা আলেম-ওলামা ও ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনো দিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের মানুষ আবারো মাঠে নামবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদরাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
৩৬ জুলাই আন্দোলনে পটিয়া মাদরাসার অবদানের কথা স্মরণ করে এনামুল হক এনাম বলেন, ‘মাদরাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিল, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।’
মহাসম্মেলনে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো: ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
দুই দিনব্যাপী মহাসম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া সাহেব (শায়খুল হাদিস), মাওলানা মো: জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা মুফতি আবদুল কাদের, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা যাইনুল আবেদীন, হযরত মাওলানা আশহাদ রশিদী, মাওলানা সাজিদুর রহমান (ভারত), মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক, মাওলানা খলিল আহমদ কাসেমী প্রমুখ।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থী ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদরাসা ময়দানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জুমাবার বাদ আসর মাদরাসার মুহতামিম একরাম হোসাইন ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইসলামী মহাসম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









